Thursday, July 30, 2026
29.9 C
Kolkata

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এগরার তৃণমূল বিধায়ক

এনবিটিভি ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল তৃণমূলের আরেক বিধায়কের। সোমবার ভোর ৪টে বেজে ২৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

বেশ কিছুদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন প্রবীণ বিধায়ক। করোনা পরীক্ষা হয় তাঁর। ধরে পড়ে তাঁর শরীরে করোনার সংক্রমণ। এরপরই কোভিড আক্রান্ত তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, করোনা আক্রান্ত বিধায়ককে প্রথমে ১৬ জুলাই পূর্ব মেদিনীপুরের বড়মা মাল্টিস্পেশালিটি হাসপাতালের ভর্তি করা হয়।

ওখানে অবস্থার অবনতি হলে ১৮ জুন সেখান থেকে তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানারিত করা হয়। কিন্তু ওখানেও অবস্থার কোনও উন্নতি হয়নি। প্রবীণ বিধায়কের শারীরিক অবস্থার আরও অবনতি হলে কয়েকদিন বাদে বেলেঘাটা আইডি থেকে তাঁকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ জুলাই থেকে সেখানেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও কোনওভাবেই তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপর গত এক সপ্তাহ ধরে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল কোভিড আক্রান্ত বিধায়কের। শেষে এদিন ভোরে মৃত্যু হয় এগরার তৃণমূল বিধায়কের। উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান ফলতার তৃণমূলের বিধায়ক তমোনাশ ঘোষ।

Hot this week

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত...

অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্থ ৩ লক্ষের বেশি

অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, বাড়ছে মৃত্যুর সংখ্যা।...

‘এই নর্দমার প্রজন্মকে জন্ম দিচ্ছে কারা?’ নিট আন্দোলনকারী জেন জি- দেরকে নিশানা কঙ্গনার

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী...

দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

Related Articles

Popular Categories