Saturday, September 5, 2026
28 C
Kolkata

বোরখা পড়া মহিলাকে হাসপাতালে ঢুকতে বাধা! ধর্মীয় বৈষম্যের অভিযোগ দিল্লির জিটিবি হাসপাতালের বিরুদ্ধে

দিল্লির গুরু তেগ বাহাদুর (জিটিবি) সরকারি হাসপাতালে ৭ নভেম্বর তাবাসসুম নামক এক মুসলিম মহিলাকে বোরখা পড়ার কারণে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি নিজের বৌদির নবজাতক সন্তান জন্মের পর তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু গেটে থাকা মহিলা নিরাপত্তারক্ষীরা তাকে আটক দেন বলে জানা যায়।

তাবাসসুমের অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাকে বলে, “এই পোশাক পরে ভেতরে যাওয়া যাবে না।” তিনি যখন জানতে চান কোন নিয়মে এই নিষেধাজ্ঞা, তখন নিরাপত্তারক্ষীরা কিছু না বলে তার গেটপাসটিও কেড়ে নেয়। অথচ অন্য দর্শনার্থীদের বিনা বাধায় ঢুকতে দেওয়া হয়। এই ঘটনাটি পরিবারের এক সদস্য ভিডিও করেন এবং পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তাবাসসুমের পরিবারের দাবি, এই ঘটনা স্পষ্ট সাম্প্রদায়িক বৈষম্যের উদাহরণ। তাদের প্রশ্ন, “আজ যদি হাসপাতালেও ধর্মীয় পোশাকের কারণে অপমান হতে হয়, তবে সাধারণ মুসলমানরা কোথায় নিরাপদ?” তারা সংবিধানপ্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা তুলে ধরে প্রশাসনের কাছে পদক্ষেপ দাবি করেন।

এই ঘটনায় জামিয়া মিলিয়া ইসলামিয়ার সমাজবিদ্যার অধ্যাপক ইরফান আহমেদ বলেন, “প্রথমে স্কুল-কলেজ, এখন হাসপাতালেও এমন ঘটনা ঘটছে, এটি খুবই উদ্বেগজনক। ” যদিও সূত্র মারফত জানা গিয়েছে ,চুরির আশঙ্কায় মাঝে মাঝে মুখ দেখানো বাধ্যতামূলক করা হয়, কিন্তু জিটি বি হাসপাতালের কোনো সরকারি নিয়মে বোরখা নিষিদ্ধ নয়। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি ।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories