Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

দিল্লির মালভিয়া নগর হোটেলে আগুন, ম্যাট্রেস ব্যবসায়ী আরমানের সাহসিকতায় বেঁচে গেল বহু প্রাণ

৪ঠা জুন ২০২৬ দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে ফ্লাওয়ারিশ স্টে বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে ভয়াবহ আগুন লাগায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বহু বিদেশি নাগরিকসহ আহত হয়েছেন অনেকে। তবে এই বিপর্যয়ের মাঝে উজ্জ্বল হয়ে উঠেছে স্থানীয় ম্যাট্রেস দোকানদার আরমানের অসাধারণ মানবিকতা।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে হোটেলের নিচতলার রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে উপরের তলাগুলোতে আটকে পড়া অতিথিরা জানালা ভেঙে লাফিয়ে পড়তে বাধ্য হন। হোটেলে ফায়ার সেফটি অনুমোদন না থাকা এবং জরুরি নির্গমন পথের অভাবে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে।

এমন মুহূর্তে বিপরীত দিকের ম্যাট্রেসের দোকানের মালিক আরমান তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। তিনি দোকান থেকে ২০ থেকে ২২টি ম্যাট্রেস ও কম্বল বের করে রাস্তায় বিছিয়ে দেন। উপর থেকে লাফিয়ে পড়া ব্যক্তিরা এই ম্যাট্রেসের উপর পড়ে আঘাত কমিয়ে প্রাণ বাঁচান। আরমান বলেন, “আমার দোকান এখানেই। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। আগুন এত ভয়ঙ্কর ছিল যে কেউ ভিতরে ঢুকতে বা বেরোতে পারছিল না। আমি দোকান থেকে ২০-২২টি ম্যাট্রেস বের করে রাস্তায় বিছিয়ে দিই। অনেকে তার উপর লাফিয়ে পড়েন। অধিকাংশই নিরাপদ ছিলেন।”এই কাজে আরমানের প্রায় দুই লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। তবু তিনি কোনো হিসাব না করে মানুষের জীবনকে প্রাধান্য দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই কাজ ভাইরাল হয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছে। পুলিশ হোটেল মালিককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় নিরাপত্তা লঙ্ঘন নিয়ে প্রশ্ন উঠেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories