Saturday, September 5, 2026
28 C
Kolkata

দিল্লি বিস্ফোরণের মর্মান্তিক পরিণতি!হাসপাতালের বাইরে সারারাত অপেক্ষার পর খবর এলো নোমান আর নেই

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের এক যুবকের। মৃত যুবকের নাম নোমান, বাড়ি উত্তরপ্রদেশের শামলিতে। জানা গেছে, সোমবার নোমান দিল্লিতে এসেছিলেন কেনাকাটা করতে। তাঁর আত্মীয়ের লালকেল্লার কাছেই কাপড়ের ব্যবসা করেন। তাদের দোকানে কিছু জিনিস কেনার সময়ই হঠাৎ ঘটে বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে এলাকা কেঁপে ওঠে। ভয়াবহ সেই ঘটনায় বহু মানুষ আহত হন, এবং কয়েকজনের মৃত্যু হয়, যার মধ্যে ছিলেন নোমানও।

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই নোমানের পরিবার দিল্লিতে ছুটে আসেন। তারা লোকনায়ক হাসপাতালে গিয়ে খোঁজ করতে থাকেন ছেলেকে। প্রথমে নোমানের কোনও খোঁজ পাননি তারা। নোমানের কাকা সোনু জানান, “আমরা কেবল আমানকে পেয়েছি, সে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কিন্তু নোমানের কোনও খোঁজ নেই।” সারারাত হাসপাতালের বাইরে উদ্বেগে অপেক্ষা করেন পরিবারের সদস্যরা। অবশেষে মঙ্গলবার সকালে খবর আসে নোমান আর বেঁচে নেই। এই সংবাদ শুনে ভেঙে পড়েন পরিবারের সবাই। হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়ে পরিবেশ। নোমানের ভাই ও আত্মীয়রা জানায়, তারা ভেবেছিল অন্তত শেষবারের মতো নোমানকে দেখতে পারবে, কিন্তু সেই সুযোগও মেলেনি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories