Saturday, October 17, 2026
28 C
Kolkata

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রাজধানী দিল্লিতে। শুক্রবার কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচি পালনের ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে এই কর্মসূচি ঘিরে আপত্তি জানিয়েছে পুলিশ। অন্যদিকে, কর্মসূচি থেকে সরে আসতে নারাজ আয়োজকেরা।উৎসবের মরশুমে এই প্রতিবাদের কারণে ব্যবসার ক্ষতি হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার দিল্লি আদালতের দ্বারস্থ হন পালিকা বাজারের ব্যবসায়ী সংগঠনের সদস্য অনিলকুমার গুপ্তা। তাঁর দাবি ছিল, কর্মসূচির ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতে পারে। তবে দিল্লি আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন বাসুদেও সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ এই কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেয়নি। বরং, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।আদালতে দিল্লি পুলিশ জানায়, প্রতিবাদ কর্মসূচি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এর পরেই সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কনট প্লেস প্রতিবাদ-বিক্ষোভের জায়গা নয়। নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কিন্তু পুলিশের এই অবস্থানেও পিছু হটছে না সিজেপি। বৃহস্পতিবার প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ দিপকে, নেহা বোরা, ঐশী ঘোষ ও প্রশান্ত ভূষণরা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান। দিপকের দাবি, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন নিয়েও বাধা তৈরি করা হচ্ছে। শুক্রবার সেন্ট্রাল পার্কে তিরঙ্গা ওড়ানো হবেই বলে তিনি ঘোষণা করেন।এদিকে, সাংবাদিক সম্মেলন চলাকালীন দিপকে ও নেহা বোরার বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। তা নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। সব মিলিয়ে শুক্রবার সেন্ট্রাল পার্কে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

Hot this week

রঙ নয়, রিলের কারণেই এক্সিডেন্টের সম্ভাবনা, বললেন সিপি! গা বাঁচাতে কি এমন উক্তি? প্রশ্ন বিরোধীদের

চিংড়িঘাটা উড়ালপুলে পরপর বাইক দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু...

রাঙ্কা ও সৌরভের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার দিল্লিতে পথে নামছেন দিপকে, কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি

দলের দুই নেতার গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে নতুন কর্মসূচির ঘোষণা...

বরাদ্দ মিললেও খরচে পিছিয়ে সাংসদরা, পড়ে রয়েছে এমপি ল্যাডের হাজার কোটি টাকা

সাংসদদের এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা বরাদ্দ...

Topics

বরাদ্দ মিললেও খরচে পিছিয়ে সাংসদরা, পড়ে রয়েছে এমপি ল্যাডের হাজার কোটি টাকা

সাংসদদের এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা বরাদ্দ...

Related Articles

Popular Categories