Saturday, September 5, 2026
30 C
Kolkata

দিল্লির যমুনা ঘাটের মাজারে হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই ছড়ায় চাঞ্চল্য ও উদ্বেগ!

দিল্লির আইটিও যমুনা ঘাট এলাকায় একটি মাজারকে ঘিরে সোমবার উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, একদল হিন্দু যুবক সেখানে গিয়ে মাজার ভাঙচুরের চেষ্টা করে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভ দেখা দেয়।ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক মাজারের চারপাশে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে আকাশ পণ্ডিত নামে একজনকে স্পষ্টভাবে কথা বলতে শোনা যায়। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, তার বিরুদ্ধে যত খুশি অভিযোগ করা হোক, তাতে তার ভয় নেই। এই মন্তব্য আরও বিতর্কের জন্ম দেয়। স্থানীয়দের দাবি, ওই দলটি মাজারের কিছু অংশে হাতুড়ি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে আঘাত করে ক্ষতি করার চেষ্টা করে। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান।এটি প্রথম ঘটনা নয় বলেও জানা গেছে। গত ১৫ জানুয়ারিও একই ব্যক্তি ও তার সঙ্গীরা মাজারের একটি অংশ ভেঙে ফেলার চেষ্টা করেছিল। তখন তারা নিজেদের ‘গৌরক্ষা দল’-এর সদস্য বলে পরিচয় দেন। তাদের বক্তব্য ছিল, মাজারটি নাকি মন্দিরের পাশে অবৈধভাবে তৈরি হয়েছে এবং জায়গা ‘মুক্ত’ করা দরকার। তবে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দা ও সমাজের বিশিষ্টরা এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। তাদের মতে, ধর্মীয় স্থানে হামলা করলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ে এবং শান্তি নষ্ট হয়। তারা পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দিল্লি পুলিশ এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। এফআইআর দায়ের হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। তবে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। পুরো ঘটনায় যমুনা ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে হয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories