Saturday, September 5, 2026
28 C
Kolkata

বুলডোজারের নিচে বিশ্বাস: দেওরিয়ায় মাজার ভাঙা ঘিরে ক্ষোভ

দেওরিয়ায় বহু বছরের পুরনো আবদুল গনি শাহ বাবা মাজার ভাঙার পর থেকেই এলাকায় ভারী হয়ে আছে একটা চাপা অস্বস্তি। প্রশাসনের বুলডোজার অভিযানে শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, ভেঙে পড়েছে বহু মানুষের বিশ্বাস আর আবেগ। মাজার ভাঙার খবর পেয়ে বিভিন্ন ধর্মের মানুষ সেখানে এসে দাঁড়িয়েছেন ধ্বংসস্তূপের সামনে—কেউ চুপচাপ, কেউ চোখের জল ধরে রাখতে না পেরে।

স্থানীয়দের কথায়, এই মাজার ছিল সবার। সন্তানলাভের আশায়, অসুখ-বিসুখে বা জীবনের কঠিন সময়ে বহু মানুষ এখানে এসে মানত করেছিলেন। প্রশাসন বলছে, বেআইনি নির্মাণ সরানোর কাজ হয়েছে। কিন্তু মানুষের প্রশ্ন—এভাবে হঠাৎ করে ভেঙে দেওয়া কি জরুরি ছিল? এত বছরের বিশ্বাসের কোনও দাম নেই?

মাজার ভাঙার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে এক মুসলিম যুবকের গ্রেপ্তার নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করেছে। অনেকেই এখন প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। পাড়ার মোড়ে আলোচনা চললেও মুসলিম কণ্ঠ প্রায় অনুপস্থিত। দেওরিয়ায় এখন শুধু একটা মাজার নয়, ভেঙে পড়েছে মানুষের ভরসা আর নিরাপত্তার অনুভূতিও।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories