Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

টোকিও গেমস হারলেও প্যারিস অলিম্পিকে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার প্রণতির

টোকিও গেমসে বাঙালি মেয়ে প্রনতি নায়েককে নিয়ে আশায় বুক বেঁধেছিল গোটা দেশের মতন বাংলাও। তবে সেই আশা পূরন হয়নি। কোয়ালিফাইং রাউন্ডের গন্ডি টপকাতে পারেননি প্রণতি। প্রণতির ছোটবেলার কোচ মিনারা বেগমও তাঁর উপর তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এমন আবহে টোকিও গেমস থেকে ছিটকে যাওয়ার পরদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জিমন্যাস্ট প্রণতি নায়েক।

রবিবার কোয়ালিফাইং রাউন্ডে নিজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সের ধারে কাছে পৌঁছতে পারেননি প্রণতি। ইভেন্টের প্রতিটি বিভাগে নিরাশ করেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়ায় প্রণতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর কোচ লক্ষ্মণ শর্মার প্রতি এবং সাথে সাথে পরের প্যারিস অলিম্পিক্সে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হন।

কোচের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘টোকিও গেমসে পারফর্ম করতে পেরে খুশি। এত বড় মঞ্চে দেশের হয়ে পারফরম্যান্স করতে পারার জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করি। কোচকে উদ্দেশ্য করে তিনি লেখেন ‘মাত্র দু’ মাসের প্রস্তুতিতে আমি অলিম্পিক্সের মতন ইভেন্টে নেমেছি। লক্ষ্মন স্যারকে ধন্যবাদ জানাই। একজন জিমন্যাস্টই জানেন, দু’মাসের প্রস্তুতি নিয়ে অলিম্পিক্সের মতন প্রতিযোগিতায় নামা যায় না। করোনার কারনে একবছর ভাল করে অনুশীলন করতে পারিনি। তবে স্যারই আমাকে বুঝিয়েছিলেন যে বড় মঞ্চে নিজের সেরাটা দিতে পারব।’

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories