Saturday, September 5, 2026
30 C
Kolkata

ধূলাগোড়িতে হজযাত্রার প্রস্তুতি, প্রশিক্ষণ শিবিরে অংশ নিলেন শতাধিক হজযাত্রী

হাওড়ার ধূলাগোড়ি এলাকার পশ্চিম পাড়া হাজী ট্রেনিং সেন্টারের উদ্যোগে সম্প্রতি একটি হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ধূলাগোড়ি রূপান্তর হলেই এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। হজে যাওয়ার আগে যেন যাত্রীরা সমস্ত নিয়ম ও করণীয় বিষয় ভালোভাবে বুঝতে পারেন, সেই লক্ষ্যেই এই শিবিরে ব্যবস্থা করা হয়।

প্রশিক্ষণ শিবিরে হজ ও উমরাহ পালন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হাতে-কলমে শেখানো হয়। বায়তুল্লাহ তওয়াফ, সাফা ও মারওয়ার সাঈ, আরাফাতের ময়দান, মিনা ও মুজদালিফায় অবস্থানকালে কীভাবে ইবাদত করতে হয়, তা প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে বোঝানো হয়। প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা আসাদুল্লাহ ও হাজী বাবর আলি।

এই শিবিরে মোট প্রায় ১৫০ জন হবু হাজী ও হাজ্জিন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়ই ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোবারক আলি সরদার, হাজী তাজ মুহাম্মদ মীর, হাজী আবদুল মান্নান সরদার, হাজী মহতাদি বিল্লা মল্লিক, হাজী রমজান আলি মীর-সহ আরও অনেকে। শিবির শেষে অংশগ্রহণকারীদের উপহার হিসেবে তাসবীহ, মেসওয়াক, এহরাম, ব্যাগ ও হিজাব প্রদান করা হয়। হাজী তাজ মুহাম্মদ মীর জানান, ভবিষ্যতেও হবু হাজীদের সুবিধার জন্য এ ধরনের প্রশিক্ষণ শিবির চালু রাখা হবে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories