Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

২১ জুলাইয়ে দিলীপ ঘোষের তির্যক বার্তা: ‘এটাই সম্ভবত শেষ শহীদ দিবস’

২১ জুলাইয়ের প্রাক্কালে ফের রাজনৈতিক উত্তাপ ছড়াল খড়্গপুরে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন তৃণমূলের বিরুদ্ধে সরাসরি মুখ খোলেন। খড়্গপুর শহরে আয়োজিত শহিদ স্মরণ সভা থেকে তিনি দাবি করেন, তৃণমূলের শহিদ দিবস আসলে একপ্রকার লোক দেখানো উৎসবে পরিণত হয়েছে, যেখানে আসল শহিদদের প্রতি শ্রদ্ধার বদলে চলছে প্রচার আর ভোজ। তাঁর বক্তব্যে উঠে আসে, “ডিম-ভাত খাওয়ার বার্ষিক উৎসব হয়ে দাঁড়িয়েছে এটা। আর আমার মনে হয়, এবারের মতোই এটাই তাদের শেষ শহিদ দিবস। আগামী দিনে তারা আর এমন কিছু করার সুযোগ পাবে না।”

সম্প্রতি বিজেপির বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দিলীপ ঘোষের উপস্থিতি ছিল না, যার মধ্যে প্রধানমন্ত্রী মোদির দুর্গাপুরের সভা এবং রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান উল্লেখযোগ্য। এতে বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়েনের জল্পনা দানা বাঁধে। তবে সব জল্পনাকে পিছনে ঠেলে ফের আগের রূপে হাজির দিলীপ। তিনি অভিযোগ তোলেন, তৃণমূল নাকি শহিদদের ‘লুঠ’ করেছে, যাঁরা মূলত কংগ্রেসের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তাই তাঁদের প্রতি তৃণমূলের কোনও প্রাসঙ্গিকতা নেই বলেই দাবি করেন দিলীপ ঘোষ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories