Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

নতুন দল গড়ছেন দিলীপ? গোপন বৈঠকে তোলপাড় বঙ্গ রাজনীতি

রাজ্য রাজনীতিতে নতুন চর্চার জন্ম দিয়েছে দিলীপ ঘোষকে ঘিরে একাধিক জল্পনা। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি নাকি নতুন রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা করছেন—এই খবরে সরগরম দল ও রাজ্য রাজনীতি।

জানা গিয়েছে, সল্টলেকে বিজেপির প্রায় পঁচিশজন নেতা-নেত্রী দিলীপ ঘোষের নেতৃত্বে একটি গোপন বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে নতুন একটি হিন্দুত্বভিত্তিক দল গঠনের প্রাথমিক আলোচনা হয় বলেই জল্পনা। দলটির সম্ভাব্য নাম ‘পশ্চিমবঙ্গ হিন্দু সেনা’ (পিএইচএস)। এমনকি, দক্ষিণ কলকাতার কিছু এলাকায় এই নাম লেখা টি-শার্ট বিলি হওয়ার কথাও সামনে এসেছে।

আরও জানা যাচ্ছে, শীঘ্রই এই নতুন দলের নাম নির্বাচন কমিশনে নথিভুক্ত করার জন্য কাগজপত্র জমা পড়তে পারে। যদিও এই বৈঠক বা দল গঠনের খবর কেউ খোলাখুলি স্বীকার করছেন না। যাদের নাম উঠে আসছে, তাদের অধিকাংশই এই খবর অস্বীকার করছেন। অনেকেই বলছেন, বিজেপিতে বর্তমানে কিছু ক্ষুব্ধ নেতা-নেত্রীর সঙ্গে দিলীপের যোগাযোগ বাড়ছে।

তবে এই খবরের সত্য এখনও অস্পষ্ট। দিলীপ ঘোষ এখনো এ বিষয়ে মুখ খোলেননি। তবে এই জল্পনার জেরে বঙ্গ রাজনীতিতে নতুন চমক আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, সত্যিই কি নতুন দল গড়ার পথে হাঁটেন দিলীপ? নাকি সবটাই নিছক জল্পনা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories