Saturday, September 5, 2026
28 C
Kolkata

দুর্গাপুজোয় আগ্রহ নেই দিলীপের! দিলীপ সুকান্তের বিবাদ তুঙ্গে

 

 

নিউজ ডেস্ক : এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। রাজ্য বিজেপির অন্দরে এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে। গতবছর বিজেপি দুর্গাপুজো করেছিল। তখন মনে আশা ছিল বাংলার ক্ষমতায় আসবেন তাঁরা। কিন্তু সেসব এখন অতীত। উলটে তিন কেন্দ্রেই গোহারা হয়েছে বিজেপি। আর তারপর থেকেই দুর্গাপুজো করা নিয়ে মতবিরোধ শুরু বিজেপির অন্দরে। দিলীপ ঘোষ এখনও পুজোয় বিশেষ আগ্রহী নন। আবার সুকান্ত মজুমদার ঘটা করে পুজোর পক্ষে।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‌দলের কয়েকজন নেতা আগের বছর দুর্গাপুজো করেছিলেন, এবারও করবেন।দলের তরফে কোনও দুর্গাপুজো করা হয় না। দুর্গাপুজোয় মানুষ যেন আনন্দ করতে পারে, বিধিনিষেধ কিছু শিথিল করা হোক।

সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, ‘‌দুর্গাপুজো করা হোক। কিন্তু দিলীপ ঘোষ পুজো করার পক্ষে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না। আর এই গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েও দেওয়া হয়েছে।’‌ দুর্গাপুজো করা নিয়েই বিজেপির অন্দরে বাড়ছে মতবিরোধ।

রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌পার্টি কোনও পুজোর আয়োজন করে না। পার্টির কার্যকর্তা, শুভানুধ্যায়ী ও সমর্থকরা এই দুর্গাপুজোর আয়োজন গতবছরও করেছিলেন এবারও পুজোর আয়োজন করা হচ্ছে। কোভিড ও বন্যা পরিস্থিতি চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাই এবছর ছোট করে পুজোর আয়োজন করা হচ্ছে।’‌

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories