Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

কৃষক আন্দোলনের সমর্থনে ইস্তফা দিলেন চণ্ডীগড়ের ডিআইজি প্রিজন

নিউজ ডেস্ক : গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে এ পর্যন্ত বহু আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের ক্রীড়া ব্যক্তিত্ব, সাহিত্যিক রাজনীতিবিদ, সমাজকর্মী এবং প্রশাসনিক ব্যক্তি সমর্থন দিয়েছেন। অনেকে সরাসরি আন্দোলনে স্থলে এসে কৃষকদের সঙ্গে যোগদান করেছেন, অনেকে তাদের কেন্দ্র সরকার থেকে দেওয়া পুরস্কার এবং সম্মান ফেরত দিয়েছেন, অনেকে মন্ত্রিত্ব এবং রাজনীতি ছেড়ে দিয়েছেন। এবার কৃষক আন্দোলনের সমর্থনে চণ্ডীগড়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিজন লাখবিন্দর সিংহ জাখার ইস্তফা দিলেন তার পদ থেকে।

৫৬ বছর বয়সি এই ডিআইজি বলেন, “আমি আমার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি এবং সমস্ত আনুষাঙ্গিক নিয়মাবলী সম্পন্ন করেছি আশা করি আমার ইস্তফা পত্র গ্রহণ করতে কোন কোন সমস্যা হবে না।”

তিনি বলেন, “আমি প্রথমে একজন কৃষক তারপর পুলিশ আধিকারিক। আমি আজ যে পদে আছি তার কারণ আমার বাবা ক্ষেতে কাজ করেছিলেন এবং আমাকে পড়াশোনা করিয়ে ছিলেন তাই আমি আমার সবকিছুর জন্য কৃষির প্রতি ঋণী।” তিনি আরো বলেন, আমার ৮১ বছর বয়সী প্রবীণ মা আমাকে ইস্তফা দিতে উৎসাহিত করেছেন। তিনি আমার আন্দোলনরত কৃষক ভাই এবং বোনদের ব্যাপারে আমার মতামত জিজ্ঞাসা করলে আমি তার চোখের দিকে তাকাতে পারিনি তাই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।
এভাবে ব্যাপক সমর্থন পেয়ে এগিয়ে যাচ্ছে কৃষক আন্দোলন কিন্তু অনড় কেন্দ্র। কয়েকটা সংশোধনীতে সায় দিতে পারে কেন্দ্র সরকার কিন্তু কোনমতেই বিল প্রত্যাহার করবে না তারা এটাই জানা যাচ্ছে। তবে এর শেষ কোথায় সেটা  কেবল সময়ই বলতে পারবে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories