Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

গার্হস্থ্য হিংসায় মৃত্যু গৃহবধূ, অভিযোগের আঙুল স্বামীসহ শ্বশুরবাড়ির দিকে

গোলাম হাবিব, মালদা: মালদা জেলার পুখুরিয়া থানার আড়াই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাঁদপাড়া এলাকায় সকালে ২১বছর বয়সী এক গৃহবধূর মৃত্যকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।রাতে শোবার ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থা পাওয়া যায় গৃহবধূকে। প্রাথমিক অনুমান শ্বশুরবাড়ির গার্হস্থ্য হিংসার শিকারে অকালমৃত্যু গৃহবধূর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম, বিউটি বিবি (২১)। স্বামী জাকির খান সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর পরিবার। মৃত গৃহবধূর পরিবারের লোকেদের অভিযোগ, গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে বিউটি বিবিকে। প্রেমের বিয়ে হলেও বাড়ির সম্মতিতে বিয়ে তারপরও শ্বশুরবাড়ির লোকেরা মেনে নিতে পারেননি বিউটিকে। প্রায় তিন বছর ধরে অশান্তি ছিল বাড়িতে। প্রায়ই চলত গৃহস্থ অত্যাচার। অত্যাচার হলেও গৃহবধূ সবটাই মুখবুজে মেনে নিতেন। বাবার বাড়িতে জানাতেন না। শাশুড়ী বেশি অত্যাচার করতেন বলে জানা যায়। মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে খুন করে বিউটিকে বলে অভিযোগ তোলেন বিউটির পরিবার ।মৃতার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি একই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুখুরিয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনো পলাতক।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories