Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

টেন্ডার না পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের বিডিও-কে হেনস্থা! অভিযুক্ত দুই তৃণমূল নেতা

ডোমকল ব্লক অফিসে বুধবার দুপুরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ভয়ংকর গন্ডগোল হয়েছে খোদ সভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ এবং অফিসের বাইরের লোক বলতে তৃণমূলের টাউন যুব সভাপতি বিডিওর ঘরে ঢুকে বাত বিতন্ডায় ও নানান কুরুচি ভাষায় মন্তব্য করে। পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। বাংলা আবাস যোজনার টেন্ডার না পাওয়াকে কেন্দ্র করে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে শাসকদলের দুই স্থানীয় নেতা মেহেবুব হাসান ও রাহুল খানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, টেন্ডার তালিকায় নিজেদের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে তাঁরা বিডিও-র ঘরে ঢোকেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।

ব্লক প্রশাসন সূত্রে খবর, এই সময় বিডিও-র সঙ্গে তীব্র কথা কাটাকাটি হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝে বিডিও-র নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করেন। ফলে বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যেই ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর বিডিও জানান, তাঁর সঙ্গে অফিসে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং বিষয়টি তিনি লিখিতভাবে পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। যদিও শারীরিক হেনস্থার বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, টেন্ডার প্রক্রিয়ায় স্বজনপোষণের অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে তাঁরা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। ঘটনার পর থেকে এলাকায় টেন্ডার নিয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories