Saturday, October 24, 2026
30 C
Kolkata

দুর্গাপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে গাড়িতে মাদক সেবন করিয়ে হোটেলে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ জন

দুর্গাপুরে এক কিশোরীর ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। তিনি বলেছেন, গত শনিবার সিমরান তামাং নামে এক যুবতী এসে তাঁর মেয়েকে নিয়ে যায়। তারপর তাকে গাড়িতে তোলে মদ খেতে দেয়। মদে নেশাজাতীয় কিছু মেশানো ছিল বলে বাবা মনে করছেন। মেয়েটি অচেতন হলে তাকে একটি হোটেলে নিয়ে যায় ওই যুবতী।

হোটেলে রাজ মল্লিক ও শেখ আজহারউদ্দিন-সহ বেশ কয়েকজন মিলে মেয়েটির ওপর নৃশংসতা চালায়। ধর্ষণের পর ওই কিশোরীকে রাস্তার ধরে ফেলে রেখে যায় অভিযুক্তরা। শনিবার রাত সাড়ে দশটার দিকে এক ই-রিকশাচালক ওই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তিনি তাকে বাড়ির কাছে নামিয়ে দেন। তার পর পরিবার সব ঘটনা জানতে পারে। মেয়েটিকে বিধাননগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রকাশ কুমার বলেছেন, চারজনকে ধরা হয়েছে। ওই যুবতী, হোটেল ম্যানেজার ও আরও দুজন অভিযুক্ত জেলে আছেন। এখনও এক পলাতক রয়েছে। তাকে ধরতে খোঁজ চলছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ফরেনসিক টিম সব নমুনা জোগাড় করে ফেলেছে।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Topics

Related Articles

Popular Categories