Tuesday, March 10, 2026
26.8 C
Kolkata

তৃণমূলের একাধিক নেতার বাড়িতে ইডির তল্লাশি

পৌরসভাগুলোয় নিয়োগ দুর্নীতির অভিযোগ তদন্তে একাধিক মন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়েছে ইডি কর্মকর্তারা।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে এ অভিযান চালানো হয়।

লেকটাউনে রাজ্যের ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসুর দুটি বাসভবনসহ বরাহ নগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাসভবনেও তল্লাশি চালানো হয়।

পশ্চিমবঙ্গের ১১৮টি পৌরসভা এবং ৭টি পৌর করপোরেশন আছে। অভিযোগ রয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু পৌরসভায় অর্থের বিনিময়ে ৫ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তৃণমূল নেতা সুজিত বসু ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে নিয়োগজনিত দুর্নীতির অভিযোগ আছে।

এর আগে গত শুক্রবার ইডির কর্মকর্তারা রেশন দুর্নীতি-কাণ্ডের তদন্ত করতে তৃণমূল নেতা শেখ শাজাহানের বাসভবনে তল্লাশি চালাতে যান। তখন তাঁরা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন এবং মারধরের শিকার হন। তাঁদের তিনজন গুরুতর আহত হন। পরে ইডির কর্মকর্তারা পালিয়ে গিয়ে জীবন রক্ষা করেন। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হননি। এমনকি অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাজাহানও পালিয়ে যান।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আজ সকালে আবার দুর্নীতি-কাণ্ডের তদন্তের জন্য ইডি তল্লাশি শুরু করে

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories