Saturday, July 25, 2026
33 C
Kolkata

মণিপুরে আবার তিনজনের মরদেহ উদ্ধার

গত বৃহস্পতিবার নিঁখোঁজ হওয়া চার ব্যক্তির মধ্যে তিনজনের মরদেহ মধ্য মণিপুরের বিষ্ণুপুর জেলায় পাওয়া গেছে।

যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন ইবোমচা সিং (৫০), তাঁর ছেলে আনন্দ সিং (২০) ও  তাঁদের প্রতিবেশী রোমেন সিং (৩৮)। দ্বারা সিং নামের এক ব্যক্তি এখনো নিখোঁজ।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই চারজন সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য। তারা বিষ্ণুপুর জেলার কুম্বি-হাওতাক অঞ্চলের বাসিন্দা। এলাকাটি কুকি-জোমি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলার লাগোয়া।

জানা যায়, শুক্রবার সীমান্তরক্ষী বাহিনী এবং মণিপুর পুলিশ একটি অভিযানে অংশ নিলে লেইকেই গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয়।

রাজ্য সরকার জনজাতি গোষ্ঠীর একাংশের তফসিলি আদিবাসী হিসেবে মর্যাদা কেড়ে নিতে চাওয়ায় মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। সংঘাত বাধলেই কুকিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

মুখ্যমন্ত্রী বীরেন সিং কুকি জোমি এবং চিন উপজাতির মানুষের তফসিলি আদিবাসী হিসেবে যাবতীয় সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে সংঘাতের সৃষ্টি করছেন বলে বিবৃতিতে জানিয়েছে মণিপুরের দুটি আদিবাসী গোষ্ঠী।

এর আগে বুধবার মুখ্যমন্ত্রী সিং বলেছিলেন, আদিবাসীদের জনজাতি মর্যাদা থাকা উচিত কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হচ্ছে।

গত বছরের মে মাস থেকে চলা সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Related Articles

Popular Categories