Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

সন্ত্রাসবাদের অভিযোগে উত্তরপ্রদেশে নয়জন মুসলিম গ্রেফতার

গত দুই মাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের দশ ছাত্রকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

লখনৌতে ওই ১০ জনের বিরুদ্ধে ইউএপিএ আইনে অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানায় পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়,  আটকৃতরা রাজ্য এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্যে বড় পরিকল্পনায় সহযোগিতা করছিলেন।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরদুই প্রাক্তন ছাত্র – আবদুল্লাহ আরসালান (২৫) এবং মাজ বিন তারিককে(২৬) গত নভেম্বরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আরেক প্রাক্তন ছাত্র ওয়াজিহুদিনকেও দুদিন পর ছত্তিশগড় থেকে গ্রেফতার করা হয়।

ওই বছরের ১১ নভেম্বর গ্রেফতার করা হয় রাকিব ইমাম (29), এএমইউ থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতক মোহাম্মদ নোমান (২৭), কলা স্নাতক নাভেদ সিদ্দিকী (২৩), বিএসসি পড়ুয়া মোহাম্মদ নাজিমকে (৩৩)।

রাকিবকে আলিগড়ে থেকে গ্রেপ্তার করা হলেও নোমান, নাজিম এবং নাভেদকে সম্বল জেলায় তাদের নিজ শহর থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ ৮ জানুয়ারি  আরো দুজনকে গ্রেফতার করা হয়।

ইউপি এটিএসের অভিযোগ, অভিযুক্তরা এএমইউতে একটি আইএসআইএস মডিউল তৈরি করছিল। তারা এজন্যে অন্যদের নিয়োগও দিচ্ছিল। গ্রেফতারকৃতদের থেকে “ISIS” এবং “AQIS” এর “মুদ্রিত সাহিত্য” এবং ISIS প্রচার সহ একটি পেনড্রাইভ উদ্ধার করেছে।

তারা “হিংসাত্মক জিহাদের” মাধ্যমে সরকার উৎখাত করার ও “শরিয়া আইন” আরোপের পরিকল্পনা করছিল বলে জানায় এটিএস।

Hot this week

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Topics

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

Related Articles

Popular Categories