Saturday, September 5, 2026
28 C
Kolkata

উদয়নারায়ণপুর বিধানসভার ২৪৫ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধাক্কায় প্রাণ হারান প্রায় ৮০ বছরের বৃদ্ধ ভোটার

উদয়নারায়ণপুর বিধানসভার বলরামপুরে ভোটের দিন এক দুঃখজনক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ২৪৫ নম্বর বুথে ভোট দিতে এসে প্রাণ হারানোর অভিযোগ উঠেছে এক বৃদ্ধ ভোটারের। মৃতের নাম পূর্ণচন্দ্র দোলুই, বয়স প্রায় ৮০ বছর। তিনি অসুস্থ অবস্থায় ছেলের সঙ্গে ভোটকেন্দ্রে যান। পরিবারের দাবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছেলেকে বাইরে রেখে বৃদ্ধকে একাই ভেতরে যেতে বলেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং তর্ক শুরু হয়। অভিযোগ, সেই সময় ধাক্কাধাক্কিতে দু’জনেই পড়ে যান। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পূর্ণচন্দ্রবাবু। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। একই দিনে বিভিন্ন জায়গা থেকে সাধারণ ভোটারদের সঙ্গে বাহিনীর দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories