Sunday, September 6, 2026
28 C
Kolkata

রাজ্যের পাঁচজন ডিআইজি-কে অপসারণ করল নির্বাচন কমিশন, নতুন পদাধিকারীদের দেওয়া হল নির্দেশিকা

নির্বাচন ঘিরে রাজ্য পুলিশে আবারও বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। এবার একসঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ রেঞ্জে ডিআইজি পদে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত কাজে যোগ দিতে হবে এবং বৃহস্পতিবার সকালেই দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ করা হয়েছে। রায়গঞ্জ রেঞ্জে দায়িত্ব পেয়েছেন অমিতকুমার ভরত, যিনি আগে ট্রাফিক ও সড়ক নিরাপত্তা দফতরে কাজ করছিলেন। মুর্শিদাবাদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে অজিত সিংহ যাদবকে। তিনি আগে অন্য প্রশাসনিক দায়িত্বে ছিলেন। জলপাইগুড়ি রেঞ্জেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে নতুন দায়িত্বে এসেছেন অঞ্জলি সিংহ, যিনি আগে ট্রাফিক বিভাগের দায়িত্ব সামলাতেন। বর্ধমানে নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীহরি পাণ্ডে। পাশাপাশি প্রেসিডেন্সি রেঞ্জে কঙ্করপ্রসাদ বারুইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই রেঞ্জে দক্ষিণ ২৪ পরগনা-সহ আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত।

কমিশন স্পষ্ট জানিয়েছে, যাঁদের সরানো হয়েছে, তাঁরা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভোট সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। নতুন দায়িত্বপ্রাপ্তদের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে যোগদানের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এর আগেও কয়েকদিন ধরে রাজ্য পুলিশে একাধিক বদল হয়েছে। এর মধ্যে রাজ্য পুলিশের প্রধান ও কলকাতা পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বহু পুলিশ সুপার ও উচ্চপদস্থ আধিকারিকদেরও সরানো হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories