Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

নন্দীগ্রামে ভোটের মুখেই হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্যকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

নন্দীগ্রামে ভোটের মুখেই হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্যকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন মহকুমা পুলিশ আধিকারিক হয়েছেন উত্তম মিত্র। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপসারিত বরুণ বৈদ্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় তাঁকে সরানো হয়েছে। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিককে অপসারণের দাবি জানানো হয়েছিল।

হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিকের পাশাপাশি মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর বিচিত্র বিকাশ রায়কেও সরিয়ে দিয়েছে কমিশন। তাঁর পরিবর্তে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিআই শীর্ষেন্দু দাসকে। অপসারিত হলদিয়ার এসডিপিও ও সিআইকে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনও পদে বদলি করা যাবে না বলেও রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে কমিশন। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা অরিন্দম মানিকেও সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ ১০ বছর একই পদে তাকার জন্যই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে কমিশনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। তাঁকেও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনও পদে বদলি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। অপসারিত অরিন্দম মানির জায়গায় বালিগঞ্জের রিটার্নিং অফিসার হিসেবে তিন আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়েছে।

রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা মনে করছেন, চলতি ভোটে স‍ত্‍ ও কর্মঠ আধিকারিকদের উপরে যেভাবে কমিশনের খড়গ নেমে আসছে, তাতে ভবিষ্যতে কোনও আধিকারিক আর নিরপেক্ষ হিসেবে কাজ করার ঝুঁকি নেবেন না। বিজেপির দেওয়া তালিকা মেনে কমিশন একতরফা বদলির নির্দেশ দিয়ে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories