Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

আজ লর্ডসে শুরু দ্বিতীয় টেস্ট, দলে নেই শার্দূল, ব্রডের পর অনিশ্চিত অ্যান্ডারসনও

লন্ডন:ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র তো হয়েছেই, পাশাপাশি ধাক্কা খেয়েছে ভারত। মন্থর ওভার রেটের জন্য দু’পয়েন্ট কাটা গিয়েছে তাদের। এই সিরিজ আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত হওয়ায় এর প্রভাব বিরাট কোহলির উপর পরের দিকে পড়তেই পারে।

আইসিসি-র এই সিদ্ধান্তে নিজেদের উপরে একেবারেই খুশি নন কোহলী। বলেছেন, “এটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এতগুলি ওভার আমরা করলাম। মাত্র দু’ওভারের জন্য শাস্তি পেতে হল। খেলার গতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতেই হবে। এত ধীরে বল করলে হবে না। পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।”

কোহলী বুধবার স্পষ্ট করে দিয়েছেন যে দ্বিতীয় টেস্টে শার্দূল ঠাকুরকে পাওয়া যাবে না। ভারত অধিনায়কের কথায়, “(রবীন্দ্র) জাডেজা প্রথম ম্যাচে রান পেয়েছে। দ্বিতীয় ম্যাচে ও অনেক আত্মবিশ্বাসী হয়ে নামবে। আমাদের ব্যাটিং বেশ শক্তিশালী। লোয়ার অর্ডারও আগের ম্যাচে ভাল খেলেছে। হ্যাঁ, ব্যাট হাতে শার্দূলের প্রতিভা রয়েছে ঠিকই। কিন্তু ব্যাটসম্যানদের শক্তির দিক থেকে আমরা ভাল জায়গাতেই রয়েছি। পূজারা, রহাণে এবং আমি আগের ম্যাচে ভাল রান করতে পারিনি ঠিকই। কিন্তু দ্বিতীয় টেস্ট আমাদের কাছে নতুন সুযোগ।”

প্রশ্ন হল, শার্দূলের বদলে কে ঢুকবেন দলে? বিরাট জানিয়েছেন, প্রথম একাদশ নির্বাচিত করবেন ম্যাচের দিন সকালে। লর্ডসের উইকেট কিছুটা শুকনো রয়েছে। খুব বেশি আর্দ্রও নয়। তাই রবিচন্দ্রন অশ্বিনকে হয়তো প্রথম একাদশে দেখা যেতে পারে।

রহাণের অফ ফর্ম নিয়েও কোহলী খুব একটা চিন্তিত নন। বলেছেন, “ব্যক্তিগত ভাবে কোন ক্রিকেটার কোন জায়গায় রয়েছে সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। একসঙ্গে দল হিসেবে আমরা কে কতটা অবদান রাখতে পারি সেটা নিয়েই আমি বেশি ভাবছি।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories