Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

আজও রাজ্যে যখন তখন নামতে পারে বৃষ্টি

শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। গত দু’দিনের মতো ভারী বৃষ্টিপাত না হলেও, এদিন বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যে কোনও মুহূর্তে নামতে পারে কয়েক পশলা বৃষ্টি। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সাক্ষী থাকবে উত্তরবঙ্গও।

এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত হতে পারে। প্রথম ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে’। তিস্তা ভ্যালির অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি।জানা গিয়েছে, এই সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে কলকাতায়। জারি রয়েছে বজ্রপাতের সতর্কতাও।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories