Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

প্রথম দফার ভোটে ইভিএম ত্রুটির অভিযোগে একাধিক জেলায়, কি বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক?

পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটে একাধিক জেলায় ইভিএম সংক্রান্ত সমস্যার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সকাল থেকেই কোচবিহার, পুরুলিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন বুথে ভোটগ্রহণের গতি ব্যাহত হয় বলে জানা যায়। কোথাও মেশিন চালু হতে দেরি, আবার কোথাও যান্ত্রিক ত্রুটির কারণে ভোট শুরু করতে সমস্যা দেখা দেয়। ফলে ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়।এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল। তিনি জানান, বিভিন্ন জায়গা থেকে কিছু সমস্যার খবর এসেছে, তবে দ্রুত সেগুলি মেরামত করে স্বাভাবিক প্রক্রিয়া ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ভোটগ্রহণ সম্পূর্ণ সুষ্ঠুভাবেই শেষ করা হবে।মুর্শিদাবাদের একাধিক বুথে সকালে ভোট শুরু হতে দেরি হয়। বড়ঞা ও সামসেরগঞ্জ এলাকার কয়েকটি কেন্দ্রে ইভিএম ঠিকমতো কাজ না করায় ভোটারদের অপেক্ষা করতে হয়। কান্দিতেও একই ধরনের সমস্যা সামনে আসে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকাতেও যন্ত্রের গোলযোগের খবর পাওয়া যায়। কোচবিহারের কিছু বুথে কন্ট্রোল ইউনিট বিকল হয়ে পড়ে এবং কোথাও ভিভিপ্যাট সঠিকভাবে কাজ না করায় ভোট বন্ধ রাখতে হয় কিছু সময়ের জন্য। পরে নতুন যন্ত্র এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়।তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, ইচ্ছাকৃতভাবে ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভোটের শুরুতেই প্রযুক্তিগত সমস্যার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব সমস্যা দ্রুত মিটিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা হবে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories