Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

জেদ্দায় হজের স্থান নিয়ে প্রদর্শনী

এনভিটিভি, ওয়েবডেস্ক: হজযাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে ইসলামের সম্মানিত স্থান নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে সৌদি আরব। গত ১২ জুন জেদ্দা পার্কের তেহরাল হলে দুই দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়। এতে সৌদি আরবের ২৬ শিল্পীর ফটোগ্রাফ, পেইন্টিং, বই, পাণ্ডুলিপিসহ ঐতিহাসিক একশ টি সংগ্রহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ইসলামিক আর্ট মিউজিয়াম ও ওয়ুন জেদ্দা চ্যারিটি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তা অনুষ্ঠিত হয়।হজযাত্রা নির্বিঘ্ন করতে জন্য সৌদি সরকারের নানা ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য।

তাতে মধ্যযুগ থেকে অটোমান যুগ ও আধুনিক কাল পর্যন্ত পবিত্র হজের নানা দৃশ্যের শৈল্পিক চিত্রায়ন করা হয়।ক্রিয়েটিভিটি জোন ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন পরামর্শদাতা ও প্রদর্শনীর সংগঠক ড. জুহাইর মাইমানি জানান, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ পবিত্র হজ সফল করতে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা তুলে ধরাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য। বিশেষত  এই প্রদর্শনীতিতে মক্কা ও মদিনায় হজযাত্রীদের সেবায় সৌদি আরবের উল্লেখযোগ্য ভূমিকা তুলা ধরা।মক্কার অবস্থা, হজের তাৎপর্য এবং বিশ্বব্যাপী মুসলমানদের জীবনে এর প্রভাব তুলে ধরা। তা ছাড়া এই প্রদর্শনী অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে বড় ধরনের উপলব্ধি তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ মূল প্রদর্শনীতে রয়েছে হজ সংশ্লিষ্ট ফটোগ্রাফি প্রদর্শনী। তাতে সৌদি আরবের তিন ফটোগ্রাফার খালেদ খাদের, সুসান বাখিল ও ইমাদ আল-হুসেইনির ধারণ করা ছবি প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় নানা সংস্কৃতি ও ঐতিহ্য, ফটোগ্রাফ ও শিল্পকর্ম ছাড়াও প্রদর্শনীতে লাইভ ক্যালিগ্রাফি ওয়ার্কশপ এবং ইসলামিক ডিজাইনগুলোর প্রদর্শন করা হয়।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories