Friday, July 24, 2026
30.4 C
Kolkata

কেজরিওয়ালকে নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য, প্রতিবাদ জানাল পররাষ্ট্র মন্ত্রনালয়

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়।

বুধবার ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অস্থায়ী উপরাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার। এ সময়
কেজরিওয়ালের বিচারপ্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যকে অবাঞ্ছিত ও অনভিপ্রেত বলা হয়।

আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। নিম্ন আদালতের নির্দেশে তাঁকে ইডি হেফাজতে রাখা হয়

কেজরিওয়লের বিচারপ্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্র জানায়,  কেজরিওয়ালের বিচার সুষ্ঠুভাবে হবে, দ্রুত সম্পন্ন হবে এবং মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষিত হবে।

এর আগে জার্মানির পক্ষ থেকেও এ ধরনের উদ্বেগ জানানো হয়।

আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতি প্রচার করা হয়। তাতে বলা হয়, কূটনীতিতে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় ও সার্বভৌমত্ব সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা জরুরি। দুই দেশই গণতান্ত্রিক হলে এই শিষ্টাচার আরও বেশি করে কাঙ্ক্ষিত। না হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিস্থিতির জন্ম হয়।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories