Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

দু’মাস কাজ বন্ধ পরিযায়ী শ্রমিকদের কাছে রেল ভাড়া নেওয়া চরম নিষ্ঠুরতাঃ সীতারাম ইয়েচুরি

এনবিটিভি ডেস্কঃ লকডাউনের কারণে গত দু’মাস যাঁদের কাছে কোনো রোজগার নেই, সেই শ্রমিকদের কাছে ট্রেনের টিকিটের দাম দেবার প্রত্যাশা আসলে চরম নিষ্ঠুরতা। শনিবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

ওই ট্যুইট বার্তায় তিনি আরও বলেন – যখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না তখন কোনো রাজ্য সরকারের পক্ষেও এই দায়ভার বহন করা সম্ভব নয়।

প্রসঙ্গত, গতকাল থেকে অভিবাসী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরার জন্য ট্রেন পরিষেবা শুরু হয়েছে। যে যে রাজ্য তাদের শ্রমিকদের অন্য রাজ্য থেকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে সেই সেই রাজ্যের মধ্যেই আপাতত ট্রেন চলছে। যদিও এই ট্রেনের টিকিট কাটতে হচ্ছে আটকে পরা শ্রমিকদের নিজেদের টাকা খরচ করেই। ভারতীয় রেলওয়ে বোর্ডের বিবৃতি অনুসারে শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রীদের থেকে নির্ধারিত স্লিপার ক্লাসের ভাড়া ছাড়াও অতিরিক্ত ৫০ টাকা করে নেওয়া হবে। দেশজুড়ে যে কটি শ্রমিক স্পেশাল ট্রেন চলবে তার সবকটিতেই এই অতিরিক্ত ভাড়া দিতে হবে বলে আগেই জানানো হয়েছে।

এদিন সিপিআই(এম) পলিটব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে অভিবাসী শ্রমিকদের ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনো আর্থিক দায়ভার না নেওয়ায় কড়া সমালোচনা করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয় – কেন্দ্রীয় সরকার যেভাবে অভিবাসী শ্রমিকদের ফেরানোর ক্ষেত্রে আর্থিক দায়ভার নিতে অস্বীকার করেছে তা দুঃখজনক এবং নিন্দার। অভিবাসী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে তাঁদের গন্তব্যে পৌঁছানোর টিকিটের জন্য এবং খাবার কেনার জন্য নিজেদের টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন। যারা বাসে করে ফিরছেন তাঁদের অত্যধিক ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে।

ওই বিবৃতিতে আরও বলা হয় – এটা মনে রাখা উচিৎ অভিবাসী শ্রমিকরা নিজেদের ভুলে আটকে যাননি, তাঁরা আটকেছেন মাত্র চার ঘণ্টার নোটিশে কেন্দ্রীয় সরকার লকডাউন জারি করায়। তাই কেন্দ্রীয় সরকারেরই উচিৎ এই দায়ভার বহন করবে।

Hot this week

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

প্রচারে নেমে কিশোরদের কাছে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করলেন বিজেপি নেতা সুরাজ কুমার সিং, তুঙ্গে বিতর্ক

পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

Topics

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

Related Articles

Popular Categories