Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

শুধু নাম-ঠিকানা-ছবি দিলেই মিলত নকল আধার! শিলিগুড়িতে পুলিশি হানায় চক্রের দু’সদস্য গ্রেপ্তার

শিলিগুড়ি, ১ জুন ২০২৫: শুধু নাম, ঠিকানা আর একটি ছবি দিলেই তৈরি হয়ে যাচ্ছিল নকল আধার কার্ড! এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন শিলিগুড়ির দুই যুবক। গত শুক্রবার রাতে টিকিয়াপাড়ার মাতঙ্গিনী কলোনি এলাকায় এক রেল কোয়ার্টারে অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ সুশীল রায় (২৭) ও ইন্দ্র নারায়ণ চৌধুরী (৩২)-কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অসংখ্য নকল আধার কার্ড, প্রিন্টার, ল্যাপটপ ও জালিয়াতির সরঞ্জাম ।

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টিকিয়াপাড়ার একটি রেল কোয়ার্টারে হানা দেয়। সেখান থেকে প্রথমে সুশীল রায়কে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া যায় একগুচ্ছ নকল আধার কার্ড। জিজ্ঞাসাবাদের সময় সুশীল এই চক্রের মূল হোতা ইন্দ্র নারায়ণ চৌধুরীর নাম ফাঁস করেন। এরপর পুলিশ ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইন্দ্র নারায়ণকে গ্রেপ্তার করে ।

তদন্তে জানা গেছে, ইন্দ্র নারায়ণ প্রযুক্তিগতভাবে বেশ দক্ষই ছিল এবং সে নিজেই সব নকল আধার কার্ড তৈরি করত। সুশীল রায় নতুন গ্রাহক খুঁজে আনত এবং কমিশন নিত। একজন গ্রাহক শুধু নাম, ঠিকানা ও ছবি দিলেই ২৪ ঘণ্টার মধ্যে নকল আধার কার্ড তৈরী হয়ে যেত। প্রতিটি কার্ডের জন্য তারা ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত চার্জ করত । উদ্ধারকৃত নকল কার্ডগুলির QR কোড স্ক্যান করলে সরকারি আধার পোর্টালে ভুয়া তথ্য দেখাত, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম ছিল ।

গ্রেপ্তারের পর দুজনকেই শিলিগুড়ি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ আদালতে তাদের রিমান্ডের আবেদন করেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন:

  • এই জাল কার্ডগুলি কারা কিনেছে?
  • বাংলাদেশি বা নেপালি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি করা হয়েছিল কিনা?
  • রাজ্য বা দেশের নিরাপত্তার আঘাত করতে কোনও বিদেশী শক্তির মদত আছে কি না?

টাকার বিনিময়ে জাল নথি-পত্র তৈরির ঘটনা শিলিগুড়িতে এই প্রথম নয়। গত সপ্তাহেই খড়িবাড়ি থানার পুলিশ সনয় সরকার নামে এক জালিয়াতকে গ্রেপ্তার করেছিল, যার সূত্র ধরে জলপাইগুড়ি ও হলদিবাড়ি থেকে আরও দুইজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রগুলো বাংলাদেশি নাগরিকদের জন্য জাল নথি তৈরি করত। গত এক মাসে শুধু উত্তরবঙ্গেই নকল আধার কার্ডের চারটি চক্র উন্মোচিত হয়েছে। মুর্শিদাবাদের রানিনগর, সাগরপাড়া এবং বীরভূমের নলহাটিতেও পুলিশি অভিযান চালানো হয়েছিল।

শিলিগুড়ি পুলিশের এক কর্তা নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছেন, “আধার কার্ড যাচাই করার সময় শুধুমাত্র সরকারি UIDAI অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। কোনো অজানা দোকান বা ব্যক্তিকে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।” এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলাজুড়ে সাইবার ক্যাফে ও ডকুমেন্ট প্রিন্টিং দোকানগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ধরনের জাল কার্ড সীমান্ত পারাপার, জঙ্গি তৎপরতা বা অবৈধ ভোটার তালিকাভুক্তির কাজে ব্যবহৃত হতে পারে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories