Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পুলিশের জালে ধৃত ভুয়ো আইপিএস অফিসার

আলিনুর মন্ডল,বসিরহাট: কখনও আইপিএস অফিসার, তো কখনও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে দামী বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল বাদুড়িয়ার এক যুবক। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নাম করে তুলছিল লাখ লাখ টাকা। সেই প্রতারককে শেষ পর্যন্ত ধরে ফেলল স্বরূপনগর থানার পুলিশ।

পুলিস সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম বাকিবিল্লা গাজি। বাড়ি বাদুড়িয়া থানার মাগুরআইট গ্রামে। বুধবার রাতে স্বরূপনগরের তেঁতুলিয়া থেকে গ্রেফতার করে পুলিস। আজ তাকে বসিরহাট এসিজেএম আদালতে তোলা হলে তাকে ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত।

স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি পুলিসের কাছে খবর আসে, কখনও নিজেকে আইপিএস, কখনও গোয়েন্দা দফতরের আধিকারিক পরিচয় দিয়ে লোক ঠকানো শুরু করেছে এক ব্যক্তি। অভিযোগের তদন্তে নেমে স্বরূপনগর থানার ওসি জানতে পারেন বছর তিরিশের ওই ব্যক্তির নাম । তার শ্বশুরবাড়ি স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকা গোকুলপুর গ্রামে। তবে প্রতারণার সুবিধার্থে কখনও গোকুলপুর, কখনও সায়েস্তানগরে থাকত। বাকিবিল্লার বাইকের সামনে লেখা থাকত আরবি দফতর।

স্বরূপনগরের বাসিন্দা দেবকুমার সরকার পুলিসকে জানায়,পুলিসের চাকরি দেওয়ার নাম করে বাকিবিল্লা তার কাছ থেকে দফায় দফায় সাড়ে ৭ লাখ টাকা নিয়েছে। দেবকুমারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিস বাকিবিল্লাকে তেঁতুলিয়া খালধার থেকে গ্রেফতার করে।

 

পুলিসের দাবি, জেরায় ওই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিস জানতে পেরেছে কেবল দেবকুমারই নয়,গত কয়েক মাসে বাকিবিল্লার স্বীকার হয়েছে অন্তত ১৫ জন। তাঁদের কাছ থেকে পুলিসে চাকরির নাম করে ৪৫-৫০ লাখ টাকা হাতিয়েছে বাকিবিল্লা। কেবল ভূয়ো চাকরি দেওয়াই নয়, বাকিবিল্লা ভূয়ো পোস্টিংও করে দেওয়ার নাম করেও প্রতরণা করত। চাকরির আশায় কেউ জমি বিক্রি করে টাকা জোগাড় করে দেয়। তার কাছ থেকে নকল আরবি এবং আইপিএস-এর পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিস।

প্রথম বর্ষের ছাত্র দেবকুমার সরকার বলেন,নিজেকে আইপিএস বলে পরিচয় দিয়ে গোয়েন্দা দফতরের সাব ইনস্পেকটরের চাকরি দেবে বলে আমার কাছ থেকে দফায় দফায় সাড়ে ৭ লাখ টাকা নিয়েছে। এখন জানতে পারছি বাকিবিল্লা আসলে একজন প্রতারক।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories