Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

আবারও ভুয়ো টিকাকরণ কেন্দ্র খড়গপুরে

খড়গপুরের এক ডায়াগনস্টিক সেন্টারে টিকা দেওয়ার নামে ১১৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানতে পারে জেলা প্রশাসন। ২৮ জুন টিকার তারিখ দিয়েছে ওই সেন্টার। কিন্তু তার আগেই সেখানে রবিবার অভিযান চালালেন মহকুমা শাসক এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ওই কাণ্ডে এক জনকে গ্রেফতার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, ভুয়ো টিকা কাণ্ডের পর এই ডায়াগনস্টিক সেন্টারের বিষয়টি নিয়ে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা স্বাস্থ্য দফতর এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তার পরই বিষয়টি খতিয়ে দেখতে রবিবার অভিযান চালানো হয়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ডায়াগনস্টিক সেন্টারের সব কাগজ পত্র দেখতে চান।কিন্তু কোন কিছুই দেখাতে পারেননি কর্তৃপক্ষ।

মহকুমা শাসক আজমল হোসেন বলেন, ‘সরকারের অনুমোদন ছাড়া একটি ডায়াগনস্টিক সেন্টারে করোনা টিকা দেওয়ার নামে টাকা নেওয়া হচ্ছিল। ১১৫০ টাকা করে নেওয়া হলেও যে রশিদ দেওয়া হয়েছে সেখানে কোনও সিরিয়াল নম্বর নেই। তা ছাড়া আগে থেকে টাকা নেওয়া হলেও তারিখ দেওয়া রয়েছে ২৮ জুন।” অতিরিক্ত জেলা পুলিশ সুপার (খড়গপুর) রানা মুখার্জি বলেন, ‘এই ঘটনায় মালিক সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories