Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফরাক্কার রাজনীতিতে শোকের ছায়া, প্রয়াত তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক মইনুল হক

ফরাক্কার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মইনুল হক প্রয়াত। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রবিবার ভোরে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেপ্টেম্বরে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই চিকিৎসাধীন ছিলেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রাখা মইনুল হক ১৯৯৬ সালে প্রথমবার ফরাক্কা থেকে বিধায়ক নির্বাচিত হন এবং পরপর পাঁচবার জয়ী হয়ে এলাকায় জনপ্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত হন। পরবর্তীতে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দেন এবং রাজ্য তৃণমূলের সহ-সভাপতির দায়িত্ব পান। তাঁর মৃত্যুতে ফরাক্কা ও মুর্শিদাবাদ জুড়ে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী থেকে সাধারণ মানুষ—সকলেই স্মরণ করছেন মইনুল হকের দীর্ঘ রাজনৈতিক অবদান ও সহজ-সরল ব্যবহারের কথা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories