Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

কৃষকদের সমালোচনা, মোদির মন কি বাতে আবার ডিসলাইকের বন্যা

নিউজ ডেস্ক : আজ রেডিওতে ভারতবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে কৃষকদের আন্দোলনের ব্যাপারে প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী। আর প্রথমবার কৃষক আন্দোলনের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে কৃষকদের সমালোচনায় মুখর হতে দেখা গেল মোদীকে। স্বাভাবিকভাবেই কৃষিপ্রধান ভারতবর্ষে তার এই অপ্রত্যাশিত সমালোচনা জনমানসে তীব্র রোষের সৃষ্টি করেছে। যার প্রতিফলন দেখা গিয়েছে ইউটিউবে তার ভিডিওতে ডিসলাইকের বন্যায়।

উল্লেখ্য মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের মূলত আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের হস্তশিল্প, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলে ভোটারদের মন জয় করার প্রচেষ্টা করলেও কৃষক আন্দোলনের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেন। তিনি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় কৃষকদের প্রবেশ এবং কয়েকজনের কৃষক পতাকা উত্তোলনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, কৃষকরা দেশের মাথা নত করে দিয়েছে। তথাকথিত ভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তবে তার কথায় যে দেশের বেশিরভাগ মানুষ খুশি হয়নি তা বোঝা গেল মন কি বাত এর ভিডিওতে ডিসলাইক এর বন্যা। ভারত সরকারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডিডি নিউজ কর্তৃক ইউটিউবে পোস্ট করা মোদীর মন কি বাত এর ভিডিও তে ৭ ঘন্টায় মোট প্রায় ১৪০০ লাইক পড়েছে। যেখানে ডিসলাইকের সংখ্যা ৮৪০০ ছাড়িয়ে গিয়েছে।

উল্লেখ্য মোদির মন কি বাত অনুষ্ঠানে বেশ কয়েকবার এমন ডিসলাইকের বন্যা দেখা গিয়েছে ইতিপূর্বেই। প্রথম এমন ঘটনা পরিলক্ষিত হয়েছিল যখন তিনি ছাত্রদের ব্যাপারে কথা বলেছিলেন নিট পরীক্ষার সময়। তারপর থেকে কৃষক আন্দোলনের মাঝেও তিনি মন কি বাত অনুষ্ঠানে কৃষকদের প্রসঙ্গ বাদ দিয়ে অন্য ব্যাপারে আলোচনা করলে ডিসলাইকের বন্যা দেখা গেছে বারবার।

Hot this week

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories