Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মালদায় ফড়েদের দৌরাত্ম্যে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও কুপন থেকে বঞ্চিত প্রকৃত চাষিরা,আধিকারিককে ঘিরে বিক্ষোভ   

শেখ সাদ্দাম, হরিশ্চন্দ্রপুরঃ ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়েও ফড়েদের দৌরাত্ম্যে সরকারি কিষান মান্ডিতে ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত চাষিরা। এমনই অভিযোগ তুলে বুধবার তুলসীহাটা কিষান মান্ডিতে কৃষি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রায় পাঁচ শতাধিক কৃষক। যদিও পুলিশের তৎপরতায় পরে বিক্ষোভ উঠে যায়।

জানা গিয়েছে, সরকারি নির্দেশে তুলসীহাট কিষান মান্ডিতে সরকারি মূল্যে ধান ক্রয়ের জন্য অগ্রিম কুপন বিলি শুরু হয়েছে। বুধবার ছিল কুপন বিলির প্রথম দিন। ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে চাষিরা।অপরদিকে, ফড়েরা ভুয়ো কৃষক সাজিয়ে কুপন নেওয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে রেখেছে। এতে প্রকৃত চাষিরা ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।

এবছর সরকারি ভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে কুইন্টাল প্রতি ১৯৪০ টাকা। অপরদিকে, অতিরিক্ত ভাড়া হিসেবে কুইন্টাল প্রতি ২০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। চাষি প্রতি ৪৫ কুইন্টাল করে ধান নেওয়ার নির্দেশ থাকলেও জেলা অনুযায়ী ২৫ কুইন্টাল করে ধান ক্রয় করবেন বলে জানান কৃষি আধিকারিক দীপঙ্কর সিকদার।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories