Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাঁকুড়া জেলায় ছেলের হাতে বাবা খুন 

তন্ময় চৌধুরী, বাঁকুড়া: ছেলের হাতে খুন হল বাবা।ছেলের কাটারীর কোপে খুন হন বছর ৬৫  সনাতন কিস্কু। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়  খাতড়া থানার বাঁশনালা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে পরিতোষ কিস্কুর সাথে বাবা সনাতন কিস্কুর প্রায়শই ঝামেলা হত। ঐ দিন রাতে আরও ঝামলে হলে বাবা সনাতন কিস্কুকে কাটারীর কোপ মারে ছেলে পরিতোষ। ছেলেকে বাধা দিতে গেলে তার মা-ও আহত হন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ অভিযুক্ত পরিতোষ কিস্কুকে আটক করার পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
খুনের ঘটনায় অভিযুক্ত পরিতোষ কিস্কুর স্ত্রী অর্চণা কিস্কুর দাবি, বাড়িতে সেরকম ঝামেলা হয়নি। তার স্বামী মানসিক বিকারগ্রস্ত। আর তার ফলেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। খাতড়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories