Sunday, June 7, 2026
35 C
Kolkata

ফাজিল পরীক্ষার তৃতীয় স্থান অধিকারী দরিদ্র পরিবারের সন্তান মোফিজুউল্লাহ কে সংবর্ধনা আরামবাগ প্রশাসনের

নুর মোহাম্মদ খান, এনবিটিভি,আরামবাগ: প্রকাশিত হলো মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল ও হাই মাদ্রাসার রেজাল্ট। গত কাল বেলা ১১ টা থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত করা হয় মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফল।
এই বছর ফাজিল (উচ্চমাধ্যমিক) পরীক্ষার ফলাফলে সাড়া জাগানো ফলাফল হয়েছে হুগলি জেলায়
এ বছর ফাজিলে প্রথম স্থান অধিকার করেছেন দুইজন ভাগ্যক্রমে ফুরফুরা সিনিয়র মাদ্রাসার (হুগলী) ছাত্র

একজন আবু বক্কর অপরজন উজায়ের সিদ্দিকী
দুজনেরই প্রাপ্ত নাম্বার ৫৫৪ , তৃতীয় স্থান অধিকার করেছে পিরনগর নববীয়া সিনিয়ার মাদ্রাসার(হুগলী) ছাত্র শেখ মোহ: মোফিজুল্লাহ তার প্রাপ্ত নাম্বার ৫৪০ পিতা একজন প্রান্তিক চাষী অল্প বয়সেই সংসারের পরিস্থিতি দেখে মোফিজুল্লহ্ কে যেতে হয়েছে মাঠে চাষের কাজে সাহায্য করতে কখনও বাজারে সবজির বেচতে কিন্তু তার অদম্য জেদ তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের চুড়ায় ,পরবর্তীতে সাহায্য পেলে মোফিজুল্লাহ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আরবী সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছে , তাকে মাদ্রাসাতে গিয়ে সমজিক দূরত্ব মেনে আরামবাগ প্রশাসন এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ হইতে সংবর্ধিত করা হলো , রাজ্য সরকারের পক্ষ হইতে মানপত্র ফুলের স্তবক এবং প্রয়োজনীয় কিছু সামগ্রী প্রদান করা হয় , আরামবাগ প্রশাসন এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ হইতে মোফিজুল্লাহ্ কে উচ্চশিক্ষায় সাহায্যের আশ্বাস দেয়া হয় , স্থানীয় প্রধান হরিণখোলা ১, আব্দুল আজিজ খান উচ্চশিক্ষায় সমস্ত প্রকার সাহায্যের আশ্বাস দেন, বলেন উপস্থিতিত ছিলেন আরামবাগ সি.আই অফিসার সুজন দে, আরামবাগ পঞ্চায়েত শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি, আরামবাগ পঞ্চায়েত সমিতির সদস্য যুবনেতা চিন্ময়ী রায়, বনদপ্তর কর্মদক্ষ সুনীল সামন্ত হরিনখোলা 1 পঞ্চায়েতের প্রধান আব্দুল আজিজ খান (লাল্টু খান) পীরনগর নববীয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক জানাব রেজাউল করিম মহাশয় , মাদ্রাসার শিক্ষক খন্দকার আবু আশরাফ সাহেব ,শিক্ষক রুহুল কুদ্দুস সাহেব আরো অন্যান্য বিশিষ্টজনেরা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories