Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

আজ চূড়ান্ত ভোটার তালিকা !৬৮ লক্ষ নাম বাদ পড়ল, অমীমাংসিত ভোটারদের ভাগ্য এখনও অনিশ্চিত

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আজ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। দুপুরের মধ্যেই তালিকা প্রকাশের কথা রয়েছে। অনলাইন ও অফলাইন—দু’ভাবেই ভোটাররা নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন।ভোটার তালিকা হালনাগাদকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে। বিভিন্ন দল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেও কমিশনের দাবি, সমস্ত কাজ নিয়ম মেনেই এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৭ কোটি ৮ লক্ষ। বিকেলের মধ্যেই সব রাজনৈতিক দলের হাতে তালিকার কপি তুলে দেওয়া হবে।এসআইআর শুরুর আগে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া প্রকাশের সময়ই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যায়। সূত্রের খবর, আরও প্রায় ১ লক্ষ নাম চূড়ান্তভাবে বাতিলের তালিকায় যুক্ত হতে পারে। সব মিলিয়ে প্রায় ৬৮ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্য এখনও সম্পূর্ণ মেলেনি। মুর্শিদাবাদে প্রায় ৬ লক্ষ, উত্তর ২৪ পরগনায় ৫ লক্ষ ৯০ হাজার, দক্ষিণ ২৪ পরগনায় ৫ লক্ষ ২০ হাজার, পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ, পূর্ব মেদিনীপুরে ৮০ হাজার, উত্তর কলকাতায় ৬০ হাজার এবং দক্ষিণ কলকাতায় ৭৮ হাজার ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা রয়েছে।কমিশন জানিয়েছে, প্রকাশিত তালিকায় সব নামই থাকবে, তবে তিনটি ভাগে ভাগ করা হবে—‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ ও ‘নিষ্পত্তি হয়নি’। যাদের তথ্য যাচাই এখনও সম্পূর্ণ হয়নি, তাদের নাম আলাদা অংশে রাখা হবে। নতুন আবেদনকারীদের মধ্যে ফর্ম ৬-এর ভিত্তিতে অনুমোদিত প্রায় ১ লক্ষ ২০ হাজার নাম ‘অ্যাপ্রুভড’ তালিকায় যুক্ত হচ্ছে। তবে যাদের তথ্য চূড়ান্ত হয়নি, তারা আপাতত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে কমিশন সূত্রে জানা গেছে।পরবর্তীতে যাচাই প্রক্রিয়া শেষ হলে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। কবে এবং কত দফায় সেই তালিকা প্রকাশ পাবে, তা এখনও নির্দিষ্ট নয়। ভোটাররা নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ইসি নেট অ্যাপের মাধ্যমে নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন। নাম বা এপিক নম্বর দিয়ে সহজেই তথ্য মিলবে। জেলার ভিত্তিতেও পৃথক অনুসন্ধানের ব্যবস্থা রাখা হয়েছে। যারা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাদের জন্য বুথ স্তরের আধিকারিকদের কাছে হার্ড কপি থাকবে। সরাসরি যোগাযোগ করেও নাম যাচাই করা যাবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories