Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মালদা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন : বিষাক্ত ধোঁয়ার দাপটে হুড়োহুড়ি রোগীদের

মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বায়োমেডিক্যাল ওয়েস্ট রুম থেকে আগুনের লেলিহান শিখা হাসপাতালের সবগুলো ওয়ার্ডকে গ্রাস করে ফেলে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কবলে চলে যায় ওয়ার্ডগুলি। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কালো ধোঁয়া দেখামাত্র তারা ছুটে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করে। এই ঘটনা, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স এবং ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকদেরও আতঙ্কিত করে তোলে।

বিষাক্ত কালো ধোঁয়া ঘটনাস্থলে উপস্থিত রোগী সহ চিকিৎসকদের ফুসফুসে যাওয়া মাত্রই, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে থাকে। কোনরকমে হাসপাতালে উপস্থিত সমস্ত মানুষকে বের করে আনার চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দা এবং হাসপাতাল কর্তৃপক্ষের আপ্রাণ চেষ্টায় পরিস্থিতিকে সাময়িক ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর দমকল ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, হাসপাতাল ভবনের পেছনে ওয়েস্ট রুম থাকার কারণে, বিষাক্ত কালো ধোঁয়া খুব সহজে ওয়ার্ডে ঢুকে যায়। কর্তৃপক্ষ আআরও অনুমান করেছে, বিড়ি সিগারেট জাতীয় কোন বস্তু ওয়েস্ট রুমে ফেলার কারণে এই আগুন লাগতে পারে। অপরদিকে হাসপাতলে চিকিৎসাধীন রোগীরা তোপ দেগেছে হাসপাতাল কর্তৃপক্ষের উপর। তাদের দাবি হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা এই আগুন লাগার পেছনে দায়ী।

ঘটনা প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের কোন বিবৃতি পাওয়া যায়নি। এর আগেও পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি হাসপাতালে অনুন্নত পরিকাঠামোর অভিযোগ উঠেছে। প্রত্যেকটি হাসপাতালে জরুরীকালীন পরিষেবা থাকা একান্ত প্রয়োজন। তবে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে জরুরি এমার্জেন্সি এক্সিট নিয়েও। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরিসেবা পুরোপুরি বিধ্বস্ত বলে মনে করছে সাধারণ মানুষ। দিনের শেষে কি হবে বাংলার মা, মাটি, মানুষের পরিণতি? স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি গাফিলতিতে কি অকালে প্রাণ হারাবে বাংলার সাধারণ মানুষ? নানান মহলে উঠছে প্রশ্ন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories