Saturday, September 5, 2026
30 C
Kolkata

বাড়ি ফেরা হল না, কফিনেই ফিরল ফারুক: মালদার পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি

ঈদের আগে বাড়ি ফেরার কথা ছিল মালদার পরিযায়ী শ্রমিক ফারুকের কিন্তু তার বদলে ফিরল কফিনে মোড়া ফারুকের নিথর দেহ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ির জলঙ্গা উত্তর পাড়ায়।

মহম্মদ ফারুক, বছর ২৬, পাঁচ মাস আগে জীবিকার তাগিদে রাজস্থানের আজমেঢ়ে গিয়েছিলেন। সেখানে একটি টাওয়ারের নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়িতে মা ও ছোট ভাইকে রোজ দু’মুঠো অন্ন জোগাতে গিয়েই ভিনরাজ্যে পাড়ি দেন। তার বাবা আগেই মারা গেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার কাজ করার সময় টাওয়ার থেকে পড়ে গুরুতর আহত হন ফারুক। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। বৃহস্পতিবার তার মৃতদেহ কফিনে করে গ্রামের বাড়ি পৌঁছায়। ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মা। গোটা পরিবার এবং এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যায়।

গ্রামবাসীরা জানান, ফারুক ছিলেন পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম বিপদে পড়েছে। স্থানীয় বাসিন্দারাদের দাবি, সরকার যেন এই পরিবারটির পাশে দাঁড়াক। তারা দ্রুত সরকারি আর্থিক সাহায্য ও চাকরির আবেদন জানিয়েছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories