Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

কংক্রীট নয়, কাদার রাস্তা! ১০ লক্ষ টাকার প্রকল্পে ভোগান্তির পথে মালদার হামিদপুরের এলাকাবাসী

মালদার কালিয়াচক-২ নম্বর ব্লকের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম তোফির বাসিন্দাদের ক্ষোভে উত্তাল এলাকা। তাদের অভিযোগ, প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দে এলাকায় ৪০০ মিটার কংক্রীট ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কাজ হয়েছে মাত্র ১৫০ থেকে ২০০ মিটার, তাও আবার সেই রাস্তার মান অত্যন্ত খারাপ।

গ্রামবাসীরা জানান, কাজ শুরুর মাত্র মাস দুয়েকের মধ্যেই রাস্তার ওপর জল ও কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। কোথাও কোথাও কংক্রীট ঢালাই উঠে যাচ্ছে। ফলে বর্ষার দিনে এই রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, সাইকেল বা বাইক চালানোও দুঃসাধ্য হয়ে পড়েছে। তারা আরোও জানান, এই বিষয়ে তারা একাধিকবার ঠিকাদারকে জানিয়েছিলেন কিন্তু ঠিকাদার সেই কথা কানে তোলেননি। বরং তিনি জানিয়ে দেন, নতুন করে কিছুই করা সম্ভব হবে না।

এই অবস্থায় বাধ্য হয়ে গ্রামবাসীরা অভিযোগ করেছেন স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ ঘটনাস্থলে যাননি, কিংবা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories