Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

আদালত চত্বরে গুলি চালালেন খোদ আইনজীবী!

এনভিটিভি ওয়েব ডেস্ক: আদালত চত্বরে গুলি চালিয়েছেন খোদ আইনজীবী। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানীতে।

প্রসঙ্গ ক্রমে পুলিশ জানিয়েছে, দিল্লির তিস হাজারি আদালতে আইনজীবীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। পরিস্থিতি বচসা থেকে হাতাহাতির দিকে গড়ালে আইনজীবীরা শূন্যে গুলি ছোঁড়েন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। 

বার কাউন্সিল অফ দিল্লির চেয়ারম্যান কে কে মানান আদালত চত্বরে আইনজীবীদের গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন।

তিনি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিষয়টির বিস্তারিত তদন্ত করা হবে। বন্দুকের লাইসেন্স ছিল কিনা দেখা হবে।’

তিনি আরও বলেছেন, ‘লাইসেন্স থাকলেও কোনও আইনজীবী বা অন্য কেউ আদালত প্রাঙ্গণ বা তার আশেপাশে এভাবে ব্যাবহার করতে পারেন না।’ 

বুধবার, দুপুর দেড়টা নাগাদ তিস হাজারি আদালত চত্বরে আচমকা এই ঘটনা ঘটে। গুলি চালানোর একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, আইনজীবীদের দুই গোষ্ঠীর বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories