Wednesday, October 21, 2026
25 C
Kolkata

শরীরে দাউদাউ করে জ্বলছে আগুন, তা নিয়ে ছুটেই বিশ্বরেকর্ড, দেখুন ভিডিও

এনভিটিভি ওয়েব ডেস্ক: অ্যাথলেটিক ট্র্যাকে অক্সিজেন ছাড়া আগুন নিয়ে দ্রুততম সময়ে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ফ্রান্সের এক ব্যক্তি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। ছাড়ার সঙ্গে সঙ্গে হু হু করে ভাইরাল হয় সেই ভিডিও।

সম্প্রতি প্যারিসের উত্তর-পশ্চিমে অবস্থিত হাউবুরডিন শহরের ৩৯ বছর বয়সী জোনাথন ভেরো তাঁর শরীরে আগুন নিয়ে ২৭২.২৫ মিটার দৌড়ে এই রেকর্ড করেছেন।

 গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, জোনাথন ভেরো একসঙ্গে দুটি রেকর্ড ভেঙেছেন।  একটি, অক্সিজেন ছাড়াই শরীরে তীব্র আগুন নিয়ে ২৭২.২৫ মিটার দূরত্ব অতিক্রম। শরীরে আগুন নিয়ে দৌড়ের আগের রেকর্ডটি ছিল ২০৪.২৩ মিটারের। 

অন্য রেকর্ডটি হল, জোনাথন ভেরো অক্সিজেন ছাড়াই দ্রুততম সময়ে ১০০ মিটার দৌড়ে অতিক্রম করেন। এই রেকর্ড ভাঙতে আগের রেকর্ডের চেয়ে ৭.৫৮ সেকেন্ড কম সময়ে ১০০ মিটার দৌড়ান জোনাথন ভেরো।

 এই ফায়ার-ফাইটার বলেন, অনুশীলনটি দমকলকর্মী হিসাবে আমার কাজের জন্য এবং যাঁরা আমাকে প্রশিক্ষণ দিয়েছে, আমাকে বড় হতে দেখেছেন তাদেঁর জন্য অনেক গুরুত্বপূর্ণ।

পেশাদার অগ্নিনির্বাপক হিসেবে কাজ করা জোনাথন ভেরো বলেন, ছোটবেলা থেকেই আমি এই দুটি রেকর্ড অর্জনের জন্য চেষ্টা করেছি। আগুনের প্রতি আবেগ ছিল ছোটবেলা থেকে। আমি অবসর সময়ে আগুন জাগলিং, আগুন খাওয়া এবং মানব মশাল হওয়ার অনুশীলন করেছি। আমার এখনও অনেক চেষ্টা করার আছে এবং অনেক রেকর্ড রয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, অক্সিজেন ছাড়া দীর্ঘতম দূরত্বের এই দৌড় খুবই প্রতিযোগিতামূলক হয়ে থাকে। ২০০৯ সাল থেকে সাতবার বিভিন্ন ব্যক্তি এই রেকর্ড ভেঙেছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories