Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

“প্রথমে সতর্ক, তারপর শো কজ, না শুনলে সাসপেন্ড!” দলের বিদ্রোহীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এনবিটিভি ডেস্কঃ  মঙ্গলবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিদ্রোহীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন। গতকাল সোমবার বিধানসভায় রাজ্যপালের সামনে বিক্ষোভ করতে দেখা যায়, ফলে রাজ্যপাল বক্তব্যর প্রথম ও শেষ লাইন পাঠ করে বক্তব্য শেষ করে দেয় তিনি। গতকালের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পুরভোটে হেরে গিয়েও লজ্জা নেই বিজেপির। সরকারকে কাজ করতে না দেওয়ার চক্রান্ত করছে বিজেপি।”

   এদিন তৃণমূলের কিছু বিদ্রোহীদের উদ্দেশে মমতা বলেন, ‘প্রথমে সতর্ক করবে তারপর শো কজ, না শুনলে সাসপেন্ড করা হবে। টিকিট না পেলেই নির্দল হয়ে লড়েছেন, নির্দল হয়ে দলের প্রার্থীকে হারাচ্ছেন। ২-৩ জনকে সতর্ক করা হয়েছে, দরজা খোলা আছে, যেতে পারেন। বারবার এঁদের বলা হয়েছে এমন করবেন না। তৃণমূল করতে গেলে আদর্শ মূল্যবোধ নিয়ে করতে হবে। সিপিএম এখন দর্শনধারী। তৃণমূল ভদ্রতা করে বলে দুর্বল নয়। গতকাল বিজেপি বিধানসভায় চূড়ান্ত অসভ্যতা করেছে।’

এদিন দলীয় শৃঙ্খলা ভাঙলে ব্যবস্থা নেবে কমিটি জানালেন মুখ্যমন্ত্রী। এই কমিটিতে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটারজী, সুব্রতবক্সি, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিনে দলকে মজবুত করতে কড়া হবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন দলের বিদ্রোহিদের কড়া হুঙ্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বিজেপি পার্টীতে ভয়ানক ধ্বস দেখা যাচ্ছে। এবারকি তৃনমূলের অন্তদ্বন্দ বা গোষ্ঠী দ্বন্দের সমাপ্তি ঘটবে? তা সময় বলে দেবে। এদিন নজরুল মঞ্চে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসে যোগদানও করেন। এদিন উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, প্রশান্ত কিশোর সহ আরও অনেকেই।

https://twitter.com/rudranilblue/status/1501110409839153152

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories