Wednesday, October 21, 2026
24 C
Kolkata

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ ৫জন, আহত এক পুলিশ কর্মীও

এনবিটিভি ডেস্ক, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন পাঁচজন। যাদের মধ্যে একজন পুলিশ কর্মী ও আছেন। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোলাবাড়ি এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার তৃণমূলের মাদার সংগঠনের এক কর্মী যুব সংগঠনের কর্মী দেব কুমার মাঝি কে মারধর করে। গোলাবাড়ি বাজারে এই ঘটনার খবর পেয়ে উপস্থিত হন পুলিশ অফিসার ইন্দ্রজিৎ ভক্ত। ঘটনাস্থলে উপস্থিত হলে মারধর করা হয় তাকেও। ঘটনায় আহত আরো তিন সিভিক কর্মী ও দুই কনস্টেবল। পুলিশ অফিসার ইন্দ্রজিৎ ভক্তের পেটে গুলি লেগেছে। এই ঘটনায় আহত হয়েছে মিঠু রায়, নিমাই মন্ডল, সীমা মাঝি ও পিন্টু মাঝি। আহতরা সকলেই তৃণমূলের যুব সংগঠনের কর্মী বলে স্বীকার করেছেন অঞ্চলের যুব সভাপতি ইন্দ্রজিৎ সর্দার। আহত সকলের পায়ে পেটে ও হাতে গুলি লেগেছে।

এ বিষয়ে তিনি বলেন, আমাদের কর্মীরা গোলাবাড়ি বাজারে গেলে তাদেরকে মারধর করে স্থানীয় উপপ্রধান খতিব সরদারের লোকজন।। খবর পেয়ে অন্যান্য কর্মীরা উপস্থিত হলে তাদের কে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় প্রায় কুড়ি থেকে পঁচিশ রাউন্ড গুলি চলে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানা থেকে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পুলিশ গাড়িতে করে ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এ বিষয়ে এলাকার অঞ্চল সভাপতি খতিব সরদার বলেন, আমাদের দলীয় পার্টি অফিস লক্ষ্য করে ওরা ইঁট ছুটছিল। আর তাকে কেন্দ্র করেই এই গণ্ডগোলের সূত্রপাত। আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন ইঁটের আঘাতে।

উল্লেখ্য তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এর আগে একাধিক কর্মী খুন হয়েছেন ক্যানিংয়ের এই গোলাবাড়ির এলাকায়। বেশ কয়েকদিন শান্ত থাকার পর সোমবার ফের নতুন করে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories