Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি অসমে

এনভিটিভি, ওয়েবডেস্ক: প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি অসমের লখিমপুরে। জলের তোড়ে ভেঙে গিয়েছে বাঁধ। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে অসমে। দিন কয়েক আগেই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বৈঠক ডেকেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হাতে সময় থাকতেই পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বুধবার আচমকা তৈরি হয় বন্যা পরিস্থিতি। প্রবল বর্ষার কারণে ভেঙে যায় সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পে জল গার্ড ওয়াল পেরিয়ে গিয়েছে, নাওবৈচায় ভেঙেছে বাঁধ। বন্যায় বিপর্যস্ত লখিমপুর এবং ধেমাচির প্রায় ২১ হাজার মানুষের জীবন। অসমের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভারি বর্ষণে এখনও পর্যন্ত ১৯ গ্রামের বানভাসি অবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩.৫ হেক্টর জমির ফসল। একই সঙ্গে জানানো হয়েছে, রাজ্যের কোনও নদীর জলস্তর এই মুহূর্তে বিপদসীমার ওপরে নয়। সে রাজ্যের হওয়া অফিস  আগামী ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রথম তিন দিনের জন্য কমলা সতর্কতা এবং পরের দুদিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিক চিন অতিরিক্ত জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হবে অসম, অরুণাচল প্রদেশের, এই প্রসঙ্গে জল ছাড়ার আগে আলাদা করে চিনের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories