Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

এক ছাত্রীকে যৌন হয়রানি, বিজেপির প্রাক্তন MLA কে উত্তম মধ্যম দিল পরিবার এবং গ্রামবাসীরা

নিউজ ডেস্ক : যৌন হয়রানি বা ধর্ষণের মত সামাজিক গর্হিত অপরাধের সঙ্গে জড়িত হিসেবে সব থেকে বেশি দেখা যায় যে দলের নেতানেত্রীদের সেটা হল বিজেপি। তাই উত্তরপ্রদেশের এক ছাত্রীকে যৌন হয়রানি হওয়া কোনো প্রাক্তন বিজেপি MLA এর হাতে আজ কোনো নতুন খবর নয়। কিন্তু বেশিরভাগ গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা এমনসব গর্হিত অপরাধে ভিডিও সহ প্রমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার পর ও নিজেদের ক্ষমতা বলে রেহাই পেয়ে যান কোনরকম শাস্তির হাত থেকে, কিন্তু আজকের ঘটনায় উত্তরপ্রদেশের প্রাক্তন এক বিজেপির MLA এর কপাল তার দলের অন্যান্য নেতা নেত্রীদের মত অতটা সুপ্রসন্ন নয়। তাই তার নিজের অফিসে এসেই নির্যাতিতা ছাত্রীর পরিবার এবং গ্রামবাসীরা মিলে তাকে বেধড়ক মারধর করল। মারধরের পরে তাকে ক্ষমাও চাইতে হলো তার অপরাধ স্বীকার করে।

মায়া শংকর পাঠক, উত্তরপ্রদেশের চেরাগাও বিধানসভা ক্ষেত্রের দুইবারের প্রাক্তন MLA বর্তমানে বারাণসীর এক কলেজের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন। স্থানীয় এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে গত ১০ ই জানুয়ারি তে তার অফিসে ছাত্রীর পরিবারের ১০ জন লোক এসে তাকে ওই ব্যাপারে সওয়াল-জবাব করতে শুরু করে। তার ইতস্তত উত্তরে সন্তুষ্ট না হয়ে মারধর শুরু করেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। সঙ্গে যোগদান করেন আশপাশের গ্রামবাসীরা। আর এই সমস্ত ঘটনাটাই একটি ভিডিও আকারে ভাইরাল হয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

চৌবেপুরের থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসকে শুক্লা জানিয়েছেন, এই ব্যাপারে কারো বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি। পুলিশ ভিডিওর ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories