Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ভারতে প্রথম ৫০ মেগাভোল্ট এম্পায়ার পরিবেশ বান্ধব রিয়েক্টর মেশিন চালু করা হল রূপনারায়ানপুর এর এনটিপিসি পাওয়ার গ্রিডে

উজ্জ্বল দাস, বর্ধমানঃ ভারতবর্ষের এই প্রথম পরিবেশ বান্ধব ৫০ মেগাভোল্ট এম্পিয়ার রিয়েক্টর মেশিন আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ানপুর এন.টি.পি.সি পাওয়ার গ্রিডে বসানো হল। যেটি দেশের মধ্যে এই প্রথম একটি মেশিন যা সম্পূর্ণ পরীক্ষামূলক ভাবে শুক্রবার রাত্রি আটটার দিকে চালু করা হল বলে জানিয়েছেন পাওয়ার গ্রিডের জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যায়।

জানা গেছে প্রায় তিন মাস আগে প্রায় নব্বইটি চাকার একটি গাড়িতে করে আড়াই মাস এর যাত্রা অতিক্রম করে গুজরাটের আমেদাবাদের একটি বেসরকারি সংস্থায় তৈরি হওয়া এই বিশাল যন্ত্রটি বিভিন্ন রেল ব্রিজ থেকে শুরু করে বড় বড় রাস্তার উপর দিয়ে এই রিয়েক্টার মেশিনটি  রূপনারায়ানপুর এনটিপিসি পাওয়ার গ্রিডে এসে পৌঁছায়।

বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে শুক্রবার রাত্রের দিকে এই মেশিনটি চার্জ করা হয়। যেখানে নিজে এনটিপিসি পাওয়ার গ্রিডের জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যয় উপস্থিতিতে এই রিয়েক্টার মেশিন টি চালু করা হয়। এদিন তিনি জানান এই রিয়েক্টর এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি উদ্ভিজ তৈল দিয়ে চালিত হয়। এতদিন মেশিন গুলি খনিজ তেল দিয়ে চলত যা পরিবেশে কার্বন তৈরী করত এবং দূষণ হত। কিন্তু এই মেশিনে পরিবেশে কার্বনের পরিমাণ অনেক কমে যাবে। যাতে আমাদের এই পরিবেশের অবশ্যই উল্লেখযোগ্য একটি বড় সাফল্য অর্জন করবে।

উজ্জ্বল বাবু আরোও বলেন এই দিয়ে পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড এবং বিহারের বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এই মেশিনের দ্বারা বাণিজ্যের ক্ষেত্রে যেসব সমস্যা তৈরি হয় তা নিয়ন্ত্রণ করা যাবে।

তাছাড়া এই মেশিন দিয়ে  ভোল্টেজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে অনেকটা সহায়তা করবে ।কারন বহু জায়গায় ভোল্টেজ কম বেশি হতে দেখা যায় আর এই ভোল্টেজ স্বাভাবিক করে দিতেই এই মেশিন যথেষ্ট, আবার কোথাও যদি আচমকা বেশি ভোল্টেজ হয় তাতে বিদ্যুতের সরঞ্জামের ক্ষতি হয় সেটাও রোধ করা সম্ভব হবে এই রিয়েক্টর মেশিনের দ্বারা ।

এদিন এই সময় উপস্থিত ছিলেন মানস কুমার সিং চিফ ম্যানেজার ,সুকান্ত শেখর শীল (এসিস্টেন্ট ম্যানেজার) , অনুপ কুমার রজক সহ আরো অনেকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories