Saturday, September 5, 2026
28 C
Kolkata

মোদীর ডবল ইঞ্জিনের খরচ যোগাতে আপনাকে দিতে হবে আপনার PF এর ১০ শতাংশ

নিউজ ডেস্ক : রাজ্য বিজেপি ক্ষমতায় আসলে যাত্রা শুরু করবে বিজেপির ডবল ইঞ্জিন ট্রেনরূপি সরকার। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তবে ডবল ইঞ্জিন তো শুধু শুধু বিনা খরচে চালানো যায় না, এর জন্য ভালো রকম খরচ হয়। ডবল ইঞ্জিন ট্রেনে আপনার ভাগ্যন্নতি হোক আর না হোক পশ্চিমবঙ্গে অতিরিক্ত এই ডবল ইঞ্জিন ট্রেন চালানোর জন্য আপনার অবসর জীবনের জন্য দীর্ঘদিনের সঞ্চয় থেকে যোগাতে হবে বেশ ভালো পরিমাণ খরচ। বোঝা যাচ্ছে না ডবল ইঞ্জিনের খরচের ব্যাপারটা, তাই না! আসলে জনদরদী মোদি সরকার আগামী এপ্রিল মাস থেকেই দেশের উন্নতি ত্বরান্বিত করতে আপনার প্রভিডেন্ট ফান্ডের ওপর ১০ শতাংশ কর বসাতে চলেছে।

 

সাধারণত যে কোনো চাকুরীজীবীর বেসিক বেতনের ১২ শতাংশ তার বেতন থেকে কেটে তার সঙ্গে সমপরিমাণ অর্থ যোগ করে ওই সরকারি কর্মচারীর অবসর জীবনের কথা ভেবে তার প্রভিডেন্ট ফান্ডে জমা করে সরকার। অর্থাৎ তার বেসিক বেতন এর মোট ২৪ শতাংশ অর্থ জমা করা হয় ওই কর্মচারীর প্রভিডেন্ট ফান্ডে। কিন্তু এপ্রিল মাস থেকে মোদি সরকার এই প্রভিডেন্ট ফান্ডের উপর ১০% কর বসাতে চলছে। তবে এক্ষেত্রে কম বেতনের চাকুরিজীবীরা আপাতত ছাড় পাবেন। যাদের মাসিক বেসিক বেতনের ১২ শতাংশ ২০,৮৩৪ টাকার বেশি হবে তাদেরকেই এখন সরকারকে দিতে হবে এই কর। তবে এখন এই নিয়ম চালু করায় উদ্বিঘ্ন গোটা চাকুরীজীবী সমাজ। এখন বেশি বেতনের কর্মচারীদের এই কর দিতে হলেও পরবর্তীতে মোদি সরকার এমন নিয়ম যে কম বেতনের কর্মচারীদের জন্য নিয়ে আসবে না সেটা কেউ জোর দিয়ে বলতে পারবে না।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories