Tuesday, October 20, 2026
28 C
Kolkata

তালিবান ক্রিকেট ভালোবাসে, টি২০ বিশ্বকাপের আগে নতুন কোচ রশিদদের

এনবিটিভি ডেস্ক:তোলপাড় চলছে দেশজুড়ে। তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানে সবই এখন ঘোর অনিশ্চয়তায় ঘেরা। ব্যতিক্রম ক্রিকেট। সামনেই টি২০ বিশ্বকাপ। তার আগে টালমাটাল পরিস্থিতির মধ্যেও রশিদ খানদের ব্যাটিং কোচ ঠিক করে ফেলল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিয়োগ করা হল শ্রীলঙ্কার আভিস্কা গুণবর্ধনেকে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইট করে লেখে, ‘আফগানিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হল শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান এবং কোচ আভিস্কা গুণবর্ধনেকে।’

রশিদ খানরা বিদেশে টি২০ লিগ খেলতে ব্যস্ত। তবে অনেক ক্রিকেটার দেশে রয়েছেন। তাঁরা এবং তাঁদের পরিবার ঠিক আছেন বলেই জানতে পেরেছে বোর্ড। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি বলেন, “তালিবান ক্রিকেট ভালবাসে। প্রথম থেকেই ওরা আমাদের পাশে থেকেছে। আমাদের কাজে তালিবান কখনও হস্তক্ষেপ করেনি।”

তালিবানি শাসনেও সে দেশের বোর্ড ক্রিকেট নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে, টি২০ বিশ্বকাপে রশিদরা খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। যদিও টোকিয়ো প্যারাঅলিম্পিক্সে প্রথম আফগান মহিলা হিসেবে অংশ নিতে চলা জাকিয়া খুদাদাদি যেতে পারলেন না। দেশের বিমান পরিসেবার যা অবস্থা, টেকিয়োর বিমান ধরতেই পারলেন না তিনি। মহিলা ফুটবল দলও যে নিশ্চিন্তে নেই তা বুঝিয়ে দিয়েছেন অনেক আগে দেশ ছেড়ে পালানে ফুটবলার খালিদা পোপাল। এর মধ্যেও ক্রিকেটে নতুন কোচ এনে ইতিবাচক বার্তা দিল আফগান বোর্ড।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories