Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ফের ইংরেজবাজারে গেরুয়া শিবিরে ধ্বস! পঞ্চায়েত সমিতির চার বিজেপি সদস্য তৃণমূলে যোগদান

এনবিটিভি, মালদাঃ ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন বিজেপি সদস্য দলত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। সোমবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা।

 এদিন বিজেপি দল ছেড়ে আসা পঞ্চায়েত সমিতির সদস্য সাধন মন্ডল, সত্যরাম মন্ডল, পায়েল সরকার এবং দুম্পি সাহার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী এবং দলের জেলা সভাপতি।

বিজেপি দল ছেড়ে আসা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চার সদস্যদের বক্তব্য, “বিজেপি দলে থেকে কোন কাজ করা যাচ্ছে না। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য ঢালাও একের পর এক সরকারি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে চলেছেন।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে জনপ্রতিনিধিত্ব করলেও আমাদের কাজ করার কোন সুযোগ দেওয়া হয়নি ওই দলের তরফ থেকে। পাশাপাশি ন্যূনতম সম্মানটুকু আমাদের মেলেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে  আমরা তৃণমূল থেকে মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি।”

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। একের পর এক প্রকল্পে মানুষকে কর্মসংস্থান সুযোগ করে দেওয়া হয়েছে। ঘরে বসে মহিলারা লক্ষী ভান্ডারের টাকা পাচ্ছেন। এসব উন্নয়নমূলক বিষয়গুলি দেখেই এদের ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদেরকে আমরা দলীয় পতাকা দিয়ে স্বাগত জানিয়েছি।”

তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন,  “ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের দখলে রয়েছে। সেখানে বিজেপি দল ছেড়ে আসা আরো চারজন  সদস্য যোগদান করলেন। তাদেরকে দলে স্বাগত জানিয়েছি।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories